এক্সপ্লোর

Assam Election Result 2021: রাত পোহালেই গণনা, নাইট কার্ফুর মেয়াদ বাড়ল অসমে

গণনার আগে কোভিড বিধি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল পড়শি রাজ্য অসম

নয়াদিল্লি: রাত পোহালেই গণনা শুরু। শুধু এরাজ্যেই নয়, তালিকায় আছে কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি। আর গণনার আগে কোভিড বিধি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল পড়শি রাজ্য অসম। রাজ্যজুড়ে নাইট কার্ফুয়ের মেয়াদ বাড়িয়েছে অসম সরকার।

গণনার দিন বা তার পরে কোনওরকম বিজয় মিছিল করা যাবে না বলে সাফ জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার ৭ মে পর্যন্ত নাইট কার্ফু ঘোষণা করল রাজ্য। একইসঙ্গে গণনার দিনও কোভিড পালনে জোর দিয়েছে অসমের প্রশাসন। বিবৃতি জারি করে অসম সরকার জানিয়েছে, ২ মে রাজ্যে ভোট গণনার দিন বা তার পরে কোনও বিজয় মিছিল বা কোনও জমায়েত করা যাবে না। একইসঙ্গে বলা হয়েছে,  বিজয়ী প্রার্থী সঙ্গে দুজনকে নিয়ে জয়ের সার্টিফিকেট আনতে যেতে পারবেন। কোনওরকম আতসবাজি বা শব্দবাজি পোড়ানো যাবে না। প্রত্যেককে মাস্ক পরতে হবে। তাও সাফ জানিয়েছে রাজ্য সরকার।

এদিকে আজই শেষ হওয়ার কথা ছিল অসমের নাইট কার্ফুর। কিন্তু করোনা মোকাবিলায় তার মেয়াদ বাড়াল সরকার। রাত ৮টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে কার্ফু জানিয়েছে সরকার। এদিকে রাজ্যে দৈনিক সংক্রমণ পেরিয়ে গিয়েছে ৩ হাজার। তাতে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন।

নির্দেশিকায় অসম সরকার জানিয়েছে, নাইট কার্ফু চলাকালীন বন্ধ থাকবে সব দোকান। শুধুমাত্র জরুরি পরিষেবা মিলবে। যার মধ্যে রয়েছে, হাসপাতাল, ওষুধের দোকান, বিদ্যুৎ পরিষেবা, জল এবং স্যানিটাইজেশন, গণপরিবহন। রাজ্য এবং কেন্দ্রের আধিকারিক সহ যাঁরা নির্বাচন সংক্রান্ত কাজ করবেন, তাঁদের সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।


উল্লেখ্য, গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজার ১৯৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ১২৩। একদিনে রেকর্ড গড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮১। বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৮২৬।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget