এক্সপ্লোর

Zelenskyy Tea Launch: প্রেসিডেন্টের অসীম সাহসকে কুর্নিশ অসমের, জেলেনস্কির নামে চা এল বাজারে

Ukraine President Zelenskyy: সংস্থার মালিক রঞ্জিত বড়ুয়া বলেন যে এটি একটি লাক্সারি চা। তার সংস্থা নানা ধরনের লাক্সারি চা বানিয়ে থাকে।

নয়া দিল্লি: অসম চা বিশ্ববিখ্যাত তার সুগন্ধ ও স্বাদের জন্য। এবার অসমেরই একটি স্টার্টআপ সংস্থা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির অসীম সাহসকে কুর্নিশ জানিয়ে এবার তাঁর নামে এক ধরনের চা বাজারে নিয়ে এল। রাষ্ট্রপতিকে সম্মান প্রদর্শন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে অসমের এই সংস্থা। 

অসমের ওই সংস্থার নাম অ্যারোমিকে টি। সেই সংস্থার মালিক রঞ্জিত বড়ুয়া বলেন যে এটি একটি লাক্সারি চা। তার সংস্থা নানা ধরনের লাক্সারি চা বানিয়ে থাকে। 'জেলেনস্কি চা' এঁদের মধ্যে অন্যতম হতে চলেছে। ইউক্রেনের রাষ্ট্রপতির সাহস ও বীরত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে এই চা এনেছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় তাঁর জাতির জন্য দৃঢ় থেকে কাজ করে যাওয়ার সাহস বিশ্বকে অনুপ্রাণিত করেছে। 

সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে রঞ্জিত বলেন, "আমরা আমাদের চা-এও সেই শক্তি এনেছি। ইউক্রেনের রাষ্ট্রপতি একাই শক্তিশালী রুশ বাহিনীর সঙ্গে লড়াই করে গিয়েছিলেন। আমি আশা করি এই চা লোকেরা পছন্দ করবে।" 

এদিকে, এ বার নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য তাঁর নাম সুপারিশ করল ইউরোপের তাবড় রাষ্ট্র।

ইউরোপের বর্তমান এবং প্রাক্তন রাজনীতিকদের তরফে সম্প্রতি নোবেল কমিটির কাছে জেলেনস্কিকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার অনুরোধ জানানো হয়। নতুন করে মনোনয়ন পর্ব চালু করে ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয় নোবেল কমিটিকে। ১১ মার্চ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর আর্জি জানাচ্ছি আমরা, যাতে ইউক্রেনের প্রেসিন্ট জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা যায়।’         

জেলেনস্কি কেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার, তার ব্যাখ্যাও দেওয়া হয় বিবৃতিতে। বলা হয়, ‘গণতন্ত্র এবং স্বশাসন রক্ষায় ইউক্রেনের নারী-পুরুষ নির্বিশেষে সকলে অসীম সাহসিকতার পরিচয় দিচ্ছেন। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হার না মানা আচরণ, চোখের জলে পরিবারকে বিদায় জানিয়ে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত নাগরিক, কর্তৃ্ত্ববাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইউক্রেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget