এক্সপ্লোর

LIVE UPDATE: জেএনইউ-তে আক্রান্ত ঐশী ঘোষ, 'গণতন্ত্রের লজ্জা' ট্যুইট মমতার, দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, আহতদের দেখতে হাসপাতালে প্রিয়ঙ্কা

Attack on JNU, SFI leader Aishe Ghosh injured LIVE UPDATE: জেএনইউ-তে আক্রান্ত ঐশী ঘোষ, 'গণতন্ত্রের লজ্জা' ট্যুইট মমতার, দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, আহতদের দেখতে হাসপাতালে প্রিয়ঙ্কা

Background

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে রুমাল বেঁধে পড়ুয়াদের ওপর হামলা। আক্রান্ত জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। মহিলা হস্টেলে হামলার ঘটনায় এসএফআইয়ের তরফে দাবি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদ করাতেই এবিভিপি-র গুণ্ডারা এই জঘন্য কাজ করেছে। রক্তাক্ত অবস্থায় ঐশী ঘোষকে দিল্লি এইএমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।




এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবিপি আনন্দকে জানিয়েছেন, “মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা এসে পড়ুয়াদের ওপর হামলা চালিয়েছে। আহত ঐশী ঘোষকে এইএমস ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়েছে। একাধিক পড়ুয়া আক্রান্ত, তাঁদের চিকিৎসার জন্য এইএমস ট্রমা সেন্টারে নিয়ে আসা হচ্ছে।”




উল্লেখ্য, গত বছর থেকেই জেএনইউ-তে ফি বৃদ্ধির প্রতিবাদ সামিল হয়েছিল এসএফআই সহ আরও একাধিক বাম ছাত্র সংগঠন। জেএনইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্রসংগঠনের নেতা কর্মীরা। এসআফআই-এর দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রেজিস্ট্রেশনের নিয়ম শিথিল করার বিষয়ে আশ্বস্ত করা হলেও তারা তা করেনি। বরং ফি বৃদ্ধির পথেই হেঁটেছে জেএনইউ। আর তার প্রতিবাদ করাতেই হামলা করা হয়েছে। বাম ছাত্র সংগঠনের দাবি আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।




হাতে ব্যাট, রড নিয়ে জেএনইউ-তে হামলা চালানোর অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে। পড়ুয়া সহ একাধিক অধ্যাপকও আক্রান্ত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশি নিষ্কৃয়তারও অভিযোগ করা হয়েছে বামেদের তরফে। কীভাবে ১৫-২০ জন ‘বহিরাগত’ গার্লস হস্টেলে ঢুকে পড়ল? কী করছিল পুলিশ? প্রশ্ন এসএফআই-এর। যদিও এবিভিপি-র পাল্টা অভিযোগ, বাম ছাত্র সংগঠনের সদস্যরাই তাদের ওপর হামলা চালায়।

00:27 AM (IST)  •  06 Jan 2020

জেএনইউ কাণ্ডের প্রতিবাদে উত্তাল যাদবপুর। পোস্টার নিয়ে মিছিল, দেওয়াল লিখে প্রতিবাদ পড়ুয়াদের।
23:47 PM (IST)  •  05 Jan 2020

জেএনইউ-তে হিংসার খবর শুনে আমি স্তম্ভিত। ছাত্রদের নির্মমভাবে মারধর করা হয়েছে। পুলিশের উচিত অবিলম্বে হিংসা থামিয়ে, শান্তি প্রতিষ্ঠা করা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়ারা নিরাপদ না হলে দেশ এগোবে কী করে? ট্যুইট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Neha Bora: 'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Purbachal Amra Sabai Club | পূর্বাচল আমরা সবাই ক্লাবের ৭৩তম বর্ষের থিম হল 'মায়েরা মিথ্যা বলে'
Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget