এক্সপ্লোর

Ram Mandir: 'মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত' ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের

Govt offices holiday: শুধু কেন্দ্রয় সরকারই নয়, বেশ কিছু রাজ্যও ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাফ বেলার ছুটি ঘোষণা করেছে। 

অযোধ্যা: উদ্বোধনের বাকি ৪ দিন। ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর সেই উপলক্ষ্যে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি (Half Day) ঘোষণা করল কেন্দ্র। আজই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। তাতে জানানো হয়েছে, 'মানুষের ভাবাবেগের কথা ভেবে এবং তাঁদের অনুরোধের কারণে, আগামী ২২ জানুয়ারী রাম মন্দির প্রতিষ্ঠা এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারী অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে  ২ দুপুর আড়াইটে পর্যন্ত অর্ধদিবস খোলা থাকবে।' শুধু কেন্দ্রয় সরকারই নয়, বেশ কিছু রাজ্যও ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাফ বেলার ছুটি ঘোষণা করেছে। 

তালিকায় কোন কোন রাজ্য

  • উত্তরপ্রদেশ
  • গোয়া
  • মধ্যপ্রদেশ
  • ছত্তিশগঢ়
  • হরিয়ানা

ছুটি ঘোষণার আবেদন: তবে পশ্চিমবঙ্গে ওই দিন কোনও ছুটি ঘোষণা হয়নি। অন্যান্য দিনের মতোই চলবে অফিস। অন্যদিকে, বার কাউন্সিল অফ ইন্ডিয়াও ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে, ২২ জানুয়ারি দিনটিকে ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মনন কুমার মিশ্র রাম মন্দির উদ্বোধনের তাৎপর্য, ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এর গভীর প্রভাব উল্লেখ করেছেন। উল্লেখ্য,আজ রাম মন্দিরের নামে ডাক টিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৮ পাতার স্ট্যাম্প টিকিটের বইয়ে আছে ২০টি দেশের ডাক টিকিট। 

আরও পড়ুন: Mamata Banerjee: শীতের সকালে বিশেষ উপলব্ধি, সোশ্যাল মিডিয়ায় আবেগ উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী

রাম মন্দির নিয়ে রাজনীতি: উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়। এদিকে রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষার যখন প্রহর গুণছে দেশ, দেশজুড়ে তুমুল উন্মাদনা, দেশের বিভিন্ন প্রান্ত থেতে আসতে শুরু করেছেন মানুষজন। তখন কার্যত, রাম মন্দিরের হাত ধরেই আসন্ন চব্বিশের লোকসভা ভোটের বৈতড়নী পার করতে চাইছে গেরুয়া শিবির। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এর আগে রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। গত রবিবার মোদির ডাকে, রায়গঞ্জের রাম-সীতা মন্দিরে সাফাই অভিযানে অংশ নেন বিজেপি সাংসদ। সেখানেই বিস্ফোরক মন্তব্য় করেন তিনি। রাম 'রাজনীতি', রাজনীতির রাম? কিন্তু, রাম কি কখনও রাজনীতির অংশ হতে পারে? রাম কি কখনও ভোটের হাতিয়ার হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, না। রাম সবার। রাম মানে আস্থা। রাম মানে ভরসা, রাম মানে গর্ব।  

শুরু আচার-বিধি পালন: এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে আসেন ভক্তরা। হায়দরাবাদ থেকে আনা হয়েছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের একেবারে ধ্বজার নীচে রয়েছে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাত থেকে আনা হয়েছে ১০৮ ফুট দীর্ঘ ধূপ। মন্দির উদ্বোধনের দিন এই ধূপ জ্বালানো হবে। আগরা থেকে অযোধ্যায় আনা হয়েছে ৫৬ রকমের পেড়া। 

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget