এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রামলালাকে কেন্দ্র করে অযোধ্যায় লক্ষ্মীলাভ? ২ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রামনগরীতে

Ram Mandir, Ayodhya: SBI সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশে রাম মন্দির এবং অন্য পর্যটন কেন্দ্রগুলির কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে যোগী সরকার পাঁচ হাজার কোটি টাকার কর সংগ্রহ করতে পারে

নয়া দিল্লি: ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার (Ramlala) মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। ৪ দিনে রাম লালার দর্শনে এসেছেন প্রায় ১২ লক্ষ দর্শনার্থী। কোটি কোটি টাকা অনুদান পড়েছে প্রণামী বাক্সে। SBI সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) রাম মন্দির (Ram Temple) এবং অন্য পর্যটন কেন্দ্রগুলির কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে যোগী সরকার পাঁচ হাজার কোটি টাকার কর সংগ্রহ করতে পারে।

শুধু তাই নয়, আগামী ৫ বছরে অযোধ্যা ও তার আশেপাশের শহরে দেড় থেকে দুই লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান পেতে পারেন। ইকোনমিক টাইমস-এ প্রকাশিত খবর অনুযায়ী, হিউম্যান ক্যাপিটাল সাস প্ল্যাটফর্ম বেটারপ্লেস জানিয়েছে যে অযোধ্যায় শ্রী রাম মন্দির উদ্বোধনের ফলে আগামী চার থেকে পাঁচ বছরে ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, রাম মন্দিরের জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি বিশেষ অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভক্তদের দানে উপচে পড়ছে রামলালার ভাণ্ডার। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত আসছেন রামলালার টানে। মন্দির উদ্বোধনের পর দিনই প্রায় সাড়ে ৩ কোটি টাকা অর্থ সংগ্রহ হয়।                     

SBI রিসার্চের ওই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, অযোধ্যায় রাম মন্দির ও অন্য পর্যটন প্রকল্পের কারণে উত্তর প্রদেশের রাজস্ব ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বৃদ্ধি হতে পারে। 

দেশের 'কোটিপতি' স্থান

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে প্রতিবছর আড়াই কোটি ভক্ত যান। সেখানকার বার্ষিক আয় ১২০০ কোটি টাকা। 

বৈষ্ণো দেবীতে প্রতিবছর যান গড়ে ৪০ লক্ষ পর্যটক। সেখানকার বার্ষিক আয় ৫০০ কোটি টাকা। 

আগ্রার তাজমহল দর্শনে যান ৭০ লক্ষ পর্যটক, সেখানকার বার্ষিক আয় ১০০ কোটি টাকা। 

আগ্রা ফোর্টে বছরে ৩০ লক্ষ দর্শনার্থী যান, সেখানকার বার্ষিক আয় ২৭.৫ কোটি টাকা।                                                                                                         

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Indias Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget