এক্সপ্লোর

Ram Temple Consecration: রাম মন্দির উদ্বোধনে কি মোদিই প্রধান যজমান? কী করবেন তিনি?

PM Modi: প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিন ধরে বিশেষ রীতি পালন করছেন নরেন্দ্র মোদি। সোশ্য়াল মিডিয়া সাইটে নিজেই পোস্ট করে এই তথ্য দিয়েছিলেন তিনি। পাশাপাশি সামলাচ্ছেন প্রধানমন্ত্রীর দফতরের কাজও

কলকাতা: অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান যজমান হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রাণ প্রতিষ্ঠা (Ram Lalla Pran Pratistha) অনুষ্ঠানে তিনিই মুখ্য যজমান হবেন বলে জানিয়েছেন প্রধান অর্চকের ভূমিকায় বসতে চলা পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। ট্রাস্ট্রের সদস্য অনিল মিশ্র পবিত্রকরণ সংক্রান্ত আচার-অনুষ্ঠানের আয়োজক হবেন এমন খবর তিনি অস্বীকার করেছেন।

বুধবার পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান হোস্ট হবেন। বুধবার বারাণসী থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে অতীতে তিনি রাজস্থানের লক্ষ্ণণগড়ের ভগবান রাম মন্দিরে ওড়িশার একটি মন্দিরে প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। তিনিই মুখ্য আচার্য হবেন বলে সূত্রের খবর। এছাড়াও গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়-এর তত্ত্বাবধানে আরও আচার্যরা থাকবেন।

অযোধ্যার রাম মন্দিরে ২২ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে থেকেই আচার-অনুষ্ঠানের অংশ শুরু হয়েছে। দ্বিতীয় দিনে সরযূ নদীর তীরে কালাশ পূজা করা হয়। মন্দির ট্রাস্টের এক সদস্য এই তথ্য দিয়ে বলেছেন যে আচার চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে আচার অনুষ্ঠান। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র, তার স্ত্রী এবং অন্যরা সরযূ নদীর তীরে কালাশ পূজা করেন। এর আগে, রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেছিলেন যে অনুষ্ঠান শুরু হয়েছে এবং ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। পুরোহিতরা সমস্ত দেব-দেবীকে আহ্বান করে আচার অনুষ্ঠান করছেন।

এর আগে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন মোদি। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিন ধরে বিশেষ রীতি পালন করবেন তিনি। সূত্রের খবর, যম নিয়ম মেনে চলছেন তিনি।  শুধুমাত্র ডাবের জল খাচ্ছেন আর মাটিতে কম্বল পেতে ঘুমোচ্ছেন। রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য়ই বিশেষ 'যম নিয়ম' মেনে চলছেন প্রধানমন্ত্রী । এখানে যম অর্থাৎ সংযম।   

২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ বলে বর্ণনা করেছেন নরেন্দ্র মোদি। এদিন মহারাষ্ট্রের সোলাপুরে সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন, '২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ। ভগবান রাম নিজের মন্দিরে বিরাজ করবেন। কয়েক দশকের যন্ত্রণা দূর হবে। আমি নিয়ম পালন করছি। অত্যন্ত কঠিন ভাবে। আপনাদের আশীর্বাদে ১১ দিনের যে নিয়মবিধি রয়েছে তা যেন পালন করতে পারি। নাসিকের পঞ্চবটির ভূমি থেকে আগেই এই অনুষ্ঠানের সূচনা হয়।'

আরও পড়ুন: নলেনগুড়েই পেটের যোগান, লালগোলায় চেপে কলকাতা সফর জেলা ব্যবসায়ীদের

সেরা শিরোনাম

Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget