এক্সপ্লোর

Ayodhya Ram Temple : জোরকদমে চলছে কাজ, জানুয়ারিতে বিশাল জাঁকজমক করে উদ্বোধন অযোধ্যা রামমন্দিরের

Yogi Adityanath : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির চালুর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন।

নয়া দিল্লি : বিমানবন্দর ও রেলস্টেশনের সম্প্রসারণ-সহ অযোধ্যায় জোরকদমে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। কারণ, পরের বছর জানুয়ারিতেই বিশাল জাঁকজমক করে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তাই পরিকাঠামোর কাজ ত্বরাণ্বিত করেছে উত্তরপ্রদেশ সরকার। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে। আরও সংযোজন, সাহাদতগঞ্জ থেকে নয়া ঘাট পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা অর্থাৎ রাম পথ-এর কাজও চলছে জোরকদমে। রামজানকী পথ ও ভক্তি পথ-এর নির্মাণকাজ-এর রূপরেখাও তৈরি। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, বিবৃতিতে বলা হয়েছে, রাস্তার এই করিডরগুলি গুরুত্বপূর্ণ, কারণ এগুলিই ভক্তদের শ্রী রাম জন্মভূমি ও হনুমান গ্রহী মন্দিরে নিয়ে যাবে। রাম জ্মভূমি পথ ৩০ মিটার চওড়া হবে এবং ভক্তি পথ হবে ১৪ মিটার চওড়া।

এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির চালুর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী নিয়মিত বিভিন্ন রকমের কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন।

অযোধ্যার উন্নয়নে সরকারি উদ্যোগকে সমর্থন জানিয়ে স্থানীয় দোকানদাররা কোনও বাধা ছাড়াই নিজেদের দোকানের জমি দিয়েছেন। যাতে বিশাল জাঁকজমক করে মন্দিরের উদ্বোধন করা যায়। বিবৃতিতে এমনই বলা হয়েছে। যদিও এই প্রকল্পের কাজে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের কোনও অভিযোগ নেই। যাঁদের এই কাজের জন্য সরানো হয়েছিল, তাঁদের নতুন কমপ্লক্সে দোকান দেওয়া হয়েছে। অনেককে তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, এ বছরের শুরুতেই 'রাম-মন্দির' উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দেন অমিত শাহ (Amit Shah)। ত্রিপুরা সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, আগামী বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে বলে জানান তিনি। ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুমের জনসভা থেকে ভোটমুখী রাজ্যে দাঁড়িয়ে যে 'বড়' ঘোষণা করেন অমিত শাহ

ভগবান রামের নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যোগী আদিত্য়নাথ সরকার। কয়েক মাস আগে এমনই অভিযোগ তুলে সরব হন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা(Priyanka Gandhi Vadra)। পাশাপাশি অযোধ্যার রামমন্দির ট্রাস্টের জমি লুঠের অভিযোগ তোলেন বিজেপি ও আরএসএসের সদস্যদের বিরুদ্ধে। তিনি বলেন, দলিতের জমি বিক্রির অনুমতি নেই। যা ভুল করে কিছু অফিসার কিনে নিয়েছেন। জমি-দুর্নীতির অভিযোগ তুলে তিনি সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্ত দাবি করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget