এক্সপ্লোর

Odisha Train Accident : লুপ লাইনে আধঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল মালগাড়িকে, তা সত্ত্বেও কীভাবে ট্র্য়াক চেঞ্জ করমণ্ডলের ?

Coromandel Express Accident : কীভাবে এতবড় বিপর্যয় ? দায়িত্বে থাকা সিগন্য়াল ও টেলিকম কমিউনিকেশন অফিসারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

বালেশ্বর : করমণ্ডল এক্সপ্রেসকে ছাড়ার জন্য় লুপ লাইনে আধঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল মালগাড়িকে । তারপরও কী করে মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে গেল আপ করমণ্ডল এক্সপ্রেস ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই ও রেল। সূত্রের খবর, ২ জুন, অভিশপ্ত সেই শুক্রবারে, সন্ধে ৬টা ২৫ মিনিটে লুপ লাইনে পাঠিয়ে দেওয়া হয় মালগাড়িটিকে। করমণ্ডল এক্সপ্রেসের জন্য়ই খালি করা হয় মেনলাইন। লুপ ও মেন লাইনের আলাদা সিগন্য়াল।

রেল সূত্রে খবর, সেই সময় মেন লাইনের সিগন্য়াল সবুজ ছিল, লুপ লাইনের লাল। তা সত্ত্বেও কীভাবে ট্র্য়াক চেঞ্জ করে লুপে ঢুকে গেল আপ করমণ্ডল ? যেখানে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল, তার খুব কাছেই প্য়ানেল রুম। তা সত্ত্বেও কীভাবে এতবড় বিপর্যয় ? দায়িত্বে থাকা সিগন্য়াল ও টেলিকম কমিউনিকেশন অফিসারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের কারণ খুঁজছে সিবিআই। দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেছেন তাঁরা। খতিয়ে দেখা হয়েছে রিলে রুম। করমণ্ডল এক্সপ্রেস কীভাবে লুপ লাইনে ঢুকে গেল, সেই ব্যাপারে রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের অফিসারদের সঙ্গেও গোয়েন্দারা কথা বলেন।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্য়েই ২৮৮ জনের প্রাণ গেছে। এতবড় বিপর্যয় কীভাবে ঘটল?
এত মানুষের অপমৃত্যুর দায় কার? কার গাফিলতিতে এত বড় ঘটনা? রিলে রুমেই কি লুকিয়ে সব রহস্য? ওড়িশার বাহানাগা বাজার স্টেশন এবং দুর্ঘটনাস্থলে সেই সূত্রেরই খোঁজ চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার সকালে স্টেশন ম্যানেজারকে নিয়ে রিলে রুম পরীক্ষা করেন গোয়েন্দারা।

গত শুক্রবার বাহানাগা স্টেশন থেকে কিছুটা দূরেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। মৃত্যু হয় ২৮৮ জনের। দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দারা জানতে চান, সিগন্যাল সবুজ থাকলেও, কীভাবে লুপ লাইন ওপেন হল?সিগন্যাল ও টেলি কমিউনিকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন তাঁরা। রেল বিশেষজ্ঞদের সঙ্গে রেখেই একের পর এক প্রশ্ন করেন তাঁরা। বয়ান সংগ্রহের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়।

কীভাবে এত বড় বিপর্যয়, সেই ব্যাপারে দুর্ঘটনার কবলে পড়া লোকো পাইলটদের বয়ান সংগ্রহ করেছিলেন রেলওয়ে সেফটি কমিশনার। সূত্রের খবর, রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে সেই বয়ান সংগ্রহ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। ইতিমধ্যেই, বাহানাগা স্টেশনের আপ ও ডাউন লুপ লাইন সারানোর কাজ প্রায় শেষ। ট্র্যাকে আরও কিছু কাজ চলছে। তা সম্পূর্ণ 
হয়ে গেলে, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে লাইনের পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে রেল সূত্রের খবর। 

বৃহস্পতিবার সন্ধেয়, করমণ্ডল বিপর্যয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল করেন বাহানাগার বাসিন্দারা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget