এক্সপ্লোর

Balochistan Train Hijack: পণবন্দি আরও ৫০ ট্রেনযাত্রী নিকেশ, ঘোষণা করল Baloch Liberation Army, পাকিস্তানকে ২০ ঘণ্টা সময়

Balochistan Train Hijack: পাক সেনাকে ২০ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে BLA. নিঃশর্ত ভাবে তাদের সংগঠনের সদস্যদের জেল থেকে ছেড়ে দিতে হবে দাবি জানিয়েছে তারা।

নয়াদিল্লি: হুমকি-হুঁশিয়ারি নয় শুধু। বালুচিস্তানে পণবন্দিদের খুন করাই হল। Baloch Liberation Army (BLA) বিবৃতি দিয়ে একথা জানাল। তাদের দাবি, পাকিস্তানি সেনাকে আগেই সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তাই পণবন্দি ৫০ জনকে খুন করা হয়েছে। বাকিদের অক্ষত দেখতে চাইলে, এখনই অভিযান বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। পাক সেনাকে ২০ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে BLA. নিঃশর্ত ভাবে তাদের সংগঠনের সদস্যদের জেল থেকে ছেড়ে দিতে হবে দাবি জানিয়েছে তারা। (Balochistan Train Hijack)

বুধবার BLA-র লিখিত বিবৃতিতে বলা হয়, 'আগের রাতে পাকিস্তান যে ড্রোন হামলা চালায়, তার জবাবে শত্রুপক্ষের ১০ জনকে নিকেশ করেছি আমরা। আজ আবার সংঘর্ষ হয়েছে, তাতে ১০ পাকিস্তানি সৈনিককে নিকেশ করা হয়েছে। গতকালের সংঘর্ষে ৩০ জন প্রাণ হারান। সবমিলিয়ে শত্রুপক্ষের ১০০-র বেশি জনকে নিকেশ করেছি আমরা। এখনও BLA-র হাতে পণবন্দি রয়েছেন ১৫০ জন'। (Balochistan Train Hijack)

চূড়ান্ত হুঁশিয়ারি হিসেবে BLA-র বক্তব্য, ‘BLA-র সংগঠিত ও পেশাদার যোদ্ধারা শত্রুপক্ষের হামলা প্রতিহত করেছে। লজ্জায় পিছু হটতে হয়েছে তাদের। তার পরও BLA-র তিন জন শহিদ হয়েছেন। বালুচিস্তানের স্বাধীনতা যুদ্ধে শহিদ হিসেবে জায়গা করে নিয়েছেন তাঁরা’।

পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা, যোগ্যতা এবং সংকল্প রয়েছে BLA-র। এই সংঘর্ষে প্রতিরোধ শুধুমাত্র একটি জায়গার মধ্যে সীমিত নয়। বালুচিস্তানের জাতীয় স্বাধীনতা অর্জনের জন্য় এর ব্যাপ্তি ব্যাপক। প্রতি মুহূর্তে যুদ্ধ আরও গভীর হচ্ছে। পাকিস্তানকে ২০ ঘণ্টা সময় দিচ্ছি, বন্দি হস্তান্তরে পদক্ষেপ না করলে যত সময় এগোবে, ততই পণবন্দিদের শেষ করে দেওয়া হবে’।

মঙ্গলবার দুপুরে পাকিস্তানের বালুচিস্তানে Jaffar Express হাইজ্যাক করে BLA. প্রায় ৫০০ যাত্রীসমেত ট্রেনটিকে ছিনতাই করা হয়। মহিলা, শিশু এবং সাধারণ কিছু যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে রাতের দিকে বিবৃতি দিয়ে জানায় BLA. কিন্তু পাকিস্তানি সেনা, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা, পুলিশ ও গুপ্তচর সংস্থার সক্রিয় কর্মীদেরই মূলত পণবন্দি করে রাখা হয়েছে বলে জানানো হয়। ট্রেনটি হাইজ্যাক হওয়ার পর ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও রুদ্ধশ্বাস অভিযানে ইতি পড়েনি। 

BLA বালুচিস্তানের একটি সশস্ত্র সংগঠন। স্বাধীন বালুচিস্তানের দাবিতে সংঘর্ষ করে চলেছে তারা। বিচ্ছিন্নতাকামী এই সংগঠনকে পাকিস্তান জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। সংগঠনের দেলবন্দি সদস্যদের মুক্তির দাবিতেই এই ট্রেন ছিনতাই বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Sheikh Hasina : 'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Viral Video: পুরুষ সহকর্মীর কান কামড়ানোর চেষ্টা! বিজেপি বিধায়কের ভিডিও ভাইরাল, স্ত্রী বললেন, ‘AI দিয়ে তৈরি’
পুরুষ সহকর্মীর কান কামড়ানোর চেষ্টা! বিজেপি বিধায়কের ভিডিও ভাইরাল, স্ত্রী বললেন, ‘AI দিয়ে তৈরি’
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget