এক্সপ্লোর

Bangladesh News : বাংলাদেশের টাকা থেকে মুছে যাচ্ছে বঙ্গবন্ধুর মুখ, তার বদলে আসছে কার ছবি?

Bangladesh taka : নোট থেকে দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলতে তারা প্রস্তুত, জানিয়েছে ঢাকা ট্রিবিউন ।

 

৭১ র মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশের টাকা এবং কয়েনে আছে বঙ্গবন্ধুর ছবি। দেশে নানারকম রাজনৈতিক টালমাটালেও বদলায়নি সে ছবি। কিন্তু হাসিনা কে দেশ ছাড়তে বাধ্য করার পর থেকেই মুজিবের সব স্মৃতিতেই নির্মম আঘাত নেমে এসেছে। তাই ১৯৭২ সাল থেকেই বিভিন্ন নোটে মুজিবের ছবিও এবার মোছা হবে।
 
জল্পনা ছিলই। এবার তাতে সিলমোহর দিল অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।  ছাপা শুরু হয়।  আসছে নতুন টাকা  আগামী ৬ মাসের মধ্যেই এই নতুন নোট বাজারে আসবে।
 
মূর্তি ভাঙচুর করা, তাঁর নামাঙ্কিত বিভিন্ন বাড়ি তছনছ করা, মুজিবুরের স্মৃতিবিজড়িত সব সৌধই নষ্ট করেছে বাংলাদেশের দুর্বৃত্তরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক মাস পর, এবার বাংলাদেশ নিজেদের  মুদ্রা থেকে মুছে ফেলতে চলেছে 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের ছবি। তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে , এবার আর জল্পনা হয়, নোট থেকে দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলতে তারা প্রস্তুত, জানিয়েছে ঢাকা ট্রিবিউন ।

বাংলাদেশ ব্যাংক নতুন নোট মুদ্রণ শুরু করেছে। তাতে কার ছবি? তাতে রয়েছে জুলাই বিদ্রোহের কোনও চিহ্ন। বাংলাদেশের সংবাদ মাধ্য়ম থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর প্রক্রিয়া শুরু করেছে। তাতে জুলাই মাসের বিক্ষোভের প্রতীক রয়েছে।  সেই নোটে রয়েছে সেই আন্দোলনের স্মৃতিবহনকারী  গ্রাফিতি।  

জুলাই - অগাস্টের  ধারাবাহিক বিক্ষোভের ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় । হাসিনাকে ৫ অগাস্ট দেশ ছাড়তে হয়। ভারতে চলে আসেন মুজিবুর - কন্যা । নোবেল জয়ী মহম্মদ ইউনূস পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভূমিকা গ্রহণ করেন। তারপর থেকে আরও অশান্ত বাংলাদেশ। আওয়ামি লিগ সদস্যদের ওপর নিপীড়ন, গ্রেফতারি থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা, চলছে অবিরাম। এই পরিস্থিতিতে ইউনূসের বাংলাদেশ মুছে ফেলতে চায় হাসিনা শাসিত বাংলাদেশের সব চিহ্ন। 

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুসারে 20, 100, 500 এবং 1000 টাকার নোটগুলি নতুন করে ডিজাইন করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই নতুন ডিজাইনে আর শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।  ব্যাংক ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধিকর্তারা বলেছেন, বর্তমান নোট থেকে নেতার ছবি মুছে ফেলা হবে। প্রাথমিকভাবে, চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে নতুন করে ডিজাইন করা হবে। নকশা প্রস্তাবগুলো সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ইনস্টিটিউট বিভাগে জমা দেওয়া হয়েছে।                                   

আরও পড়ুন : Bangladesh News: ঢাকায় পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক খালেদা জিয়ার, ফের কি ভারত-বিরোধী শক্তির আখড়া হয়ে উঠছে বাংলাদেশ ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।            

 

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
Jagannath Rath Yatra 2026: ‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget