এক্সপ্লোর

Barack Obama: ‘বিপদ কেটে গিয়েছে, ও আমাকে ফিরিয়ে নিয়েছে’, স্ত্রীর সঙ্গে ডিভোর্সের জল্পনা নিয়ে মুখ খুললেন বারাক ওবামা

Barack Obama-Michelle Obama Divorce: মুখ খুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ও প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল।

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কার্যকাল শেষ হয়েছে ঢের আগেই। কিন্তু আজও বারাক ওবামাকে ঘিরে বাড়তি উৎসাহ চোখে পড়ে। একই ভাবে, তাঁর স্ত্রী মিশেল ওবামার জনপ্রিয়তায়ও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। কিন্তু তাঁদের ‘রূপকথা’র প্রেম ও দাম্পত্যে ছেদ পড়েছে বলে সম্প্রতি খবর আসে। বারাক ও মিশেল বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলেও শোনা যায়। এবার সেই নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ও প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল। (Barack Obama-Michelle Obama Divorce)

মিশেলের ভাই ক্রেগ রবিনসন একটি পডকাস্ট অনুষ্ঠান চালান। বুধবার একত্রে ওই পডকাস্টে অংশ নেন বারাক ও মিশেল। দিদি-জামাইবাবু বলে কোনও রকম ছাড় দেননি ক্রেগ। একেবারে গোড়াতেই বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে দু’জনের সঙ্গে রসিকতা করেন তিনি। বলেন, “তোমাদের দু’জনকে একছাদের নীচে পেয়ে ভাল লাগল।” (Barack Obama)

এতে মিশেল বলেন, “সেই তো! একসঙ্গে দেখা না গেলে লোকজন ভাবেন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে।” ক্রেগ ও মিশেলকে নিরাশ না করে রসিকতায় যোগ দেন বারাক নিজেও। কোনও রকমে হাসি চেপে বলেন, “আমাকে ফিরিয়ে নিয়েছে ও (মিশেল)। বেশ কিছু দিন পরিস্থিতি বেশ ঝঁকিপূর্ণ ছিল।” বারাকের এই মন্তব্যে সকলেই হেসে ওঠেন। 

বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে এই প্রথম মুখ খুললেন বারাক ও মিশেল। এ বছরের গোড়া থেকেই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল সর্বত্র। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যেও বারাকের পাশে দেখা যায়নি মিশেলকে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠানেও শামিল হননি তিনি, যা সকলের নজর কাড়ে।

বারাক এবং মিশেলের বিচ্ছেদের গুঞ্জনে তাঁকেও অস্বস্তিতে পড়তে হয় বলে জানিয়েছেন ক্রেগ। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে সম্পূর্ণ অচেনা এক ব্যক্তি তাঁকে দেখে ছুটে আসেন। বারাক ও মিশেলের বিবাহবিচ্ছেদ হচ্ছে কেন জানতে চান। এমনকি বারাক কিছু করে থাকবেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। জানতে চান, “উনি (বারাক ওবামা) কী এমন করলেন?”

বারাক জানিয়েছেন, চারপাশে কী চলছে, এমনিতেই খবর রাখেন না তিনি। তাই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। একজন মারফত খবর আসে তাঁর কাছে। এমন গুঞ্জন কে ছড়াল, তিনি বুঝতেই পারেননি। 

মিশেল বলেন, “এত বছরে একটি বারও অমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে আমার বিয়ে থেকে বেরিয়ে যাওয়ার কথা মনে হয়েছে। একসঙ্গে বহু কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে গিয়েছি আমরা, কিন্তু বরাবরই পরস্পরের হাত ধরে রেখেছি, এক সঙ্গে রোমাঞ্চ অনুভব করেছি। যাঁকে বিয়ে করেছি, তাঁর দৌলতে আরও ভাল মানুষ হয়ে উঠেছি আমি।” এতে বারাক বলেন, "কেঁদে ফেলব আমি। আমাকে কাঁদিও না।"

সেরা শিরোনাম

Indias Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্র্যতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্র্যতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget