এক্সপ্লোর

Gujarat News: ধর্মীয় স্থান যেন পাঁচতারা হোটেল! ভিতরে বাথটব, সুইমিং পুল! চোখ ছানাবড়া প্রশাসনের, এবার হবে ভাঙা!

Gujarat Religious Site: সূত্রের খবর, এই ধর্মীয় স্থানটি তৈরি করা হয়েছিল বাচু নগর এক্সটেনশন এলাকায়। সেখানকার অন্তত ২৯৪টি বাড়ি এবং চারটি ধর্মীয় স্থাপনা বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে জানায় পুর প্রশাসন।

গুজরাত: অবৈধভাবে ধর্মীয় স্থানে চলছিল নির্মাণ কাজ। এই অভিযোগের ভিত্তিতে বড় সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। প্রায় ৩০০টি অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে ফেলার কাজ করতে গিয়েই চোখ ছানাবড়া পুলিশ-প্রশাসনের। গুজরাটের জামনগরে অবৈধভাবে নির্মিত এক ধর্মীয় স্থানের ভিতরে প্রবেশ করতেই হতবাক সকলে।                                       


ওই ধর্মীয় স্থানের ভিতরে রয়েছে বিলাসবহুল সুইমিং পুল, বাথটব এবং বিশালাকৃতির ঘর। শনিবার প্রশাসনের অভিযান চলাকালীন ওই ধর্মীয় স্থানের পাশাপাশি আরও কয়েকশো অবৈধভাবে নির্মিত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ২০০ কোটি টাকার প্রায় ৮ লক্ষ বর্গফুট জমি পরিষ্কার করার কাজ চলছে।                                   

সূত্রের খবর, এই ধর্মীয় স্থানটি তৈরি করা হয়েছিল বাচু নগর এক্সটেনশন এলাকায়। সেখানকার অন্তত ২৯৪টি বাড়ি এবং চারটি ধর্মীয় স্থাপনা বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে জানায় পুর প্রশাসন। 

এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে এই অবৈধভাবে তৈরি হওয়া বাড়িগুলির কারণে প্রভাব পড়ছে পরিবেশের ওপর। বেশ কিছু নির্মাণকাজ রঙ্গমতী নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে। যার ফলে বর্ষাকালে বৃষ্টির জল জমে যায় আশপাশের বসতিপাড়ায়। অবৈধ কলোনিটিতে কমপক্ষে ২৯৪টি বাড়ি ছিল যা প্রায় ২০-২৫ বছর আগে কোনও অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল। 

পুলিশ সুপার প্রেমসুখ দেলু ৩০০টি দখলদারিত্ব উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। ১২টি জেসিবি, তিনটি হিটাচি মেশিন এবং ১৩টি ট্র্যাক্টর লাগানো হয়েছে এই অভিযানে। প্রায় ১০০ জন কর্মী এই অভিযানে অংশ নিয়েছেন। জামনগরের পুলিশ সুপারিন্টেনডেন্ট প্রেমসুখ দেলু জানান, প্রায় ৮ লক্ষ বর্গফুট এলাকা মুক্ত করা হয়েছে। অনেক অপরাধীও ওই এলাকায় বাড়ি ও ফার্মহাউস বানিয়ে বসবাস করছিলেন। সেসব সরিয়ে ফেলা হয়েছে।                                        

এই অভিযান ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।                    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget