এক্সপ্লোর

একুশে টার্গেট ৫০% ভোট, বঙ্গ-বিজেপিকে দাওয়াই নাড্ডার, পাল্টা ব্লক কমিটি সাজাচ্ছে তৃণমূল

একদিকে বিজেপি যখন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে, তখন তৃণমূলও সাংগঠনিক রদবদলের মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে.....

কলকাতা: একুশের নির্বাচনে রাজ্যে দলের প্রচারের সুর বেঁধে দিলেন বিজেপির জগত্‍প্রকাশ নাড্ডা। আসন্ন বিধানসভা নির্বাচনে শুধু বাংলার মসনদ দখল নয়, কত ভোট পেতে হবে, রাজ্য নেতৃত্বের সামনে সেই টার্গেটও বেধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি!

বিজেপির নবগঠিত রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নাড্ডা। আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলের বিধায়ক, সাংসদ, পদাধিকারীদের জেলায় জেলায় পাঠানোর নির্দেশ দেন তিনি। তাঁদের কয়েকটি করে মণ্ডলের দায়িত্ব দিতে বলেন।

পাশাপাশি, প্রতিটি বুথে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মোদি সরকারের সাফল্য, মমতা সরকারের ব্যর্থতার পাশাপাশি স্থানীয় সমস্যাও তুলে ধরার ওপর জোর দিয়েছেন তিনি।

একদিকে বিজেপি যখন একুশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে, তখন তৃণমূলও সাংগঠনিক রদবদলের মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

শাসক শিবির সূত্রের খবর, এই মাসের মধ্যেই তৃণমূলের রাজ্যের প্রত্যেকটি ব্লক কমিটিকে ঢেলে সাজানো হবে। ব্লকস্তরে তৃণমূলের কমিটিতে ৩০ থেকে ৪০ শতাংশ নতুন মুখ ঢোকানো হবে। নতুন-পুরনো মেলবন্ধনে তৈরি করা হবে কমিটি। গুরুত্ব দেওয়া হবে দলের পুরনো দিনের কর্মীদের!

পাশাপাশি, নাড্ডার মন্তব্যের প্রেক্ষিতেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যে লাস্ট হয়, সেও বলে পাস করতে হবে। আগে পাস তো করুক।

দুই বিরোধীদের দিকেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। দলের বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, ভোটের আর ৯ মাস বাকি, তার আগে বিজেপি এখন নেতাদের যেতে বলছে ব্লকস্তরে, ওদের কী অবস্থা সে তো বোঝাই যাচ্ছে, তৃণমূলের কথা যত কম বলা যায় ততই ভাল, ওরা এখন পাতকুড়ানির দল, সব দল থেকে যা পায় সব কুড়িয়ে নিয়ে দল চালায়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget