এক্সপ্লোর

Cyclones in Bengal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, অতীতের স্মৃতি উস্কে প্রহর গুনছে রাজ্যবাসী

একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত উপকূল এলাকার বাসিন্দারা এখন আতঙ্কের প্রহর গুনছে। কারণ, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড় আয়লা কিংবা আমফানের থেকে কোনও অংশে কম শক্তিশালী নয়। 

কলকাতা: সেই বুধবার দুপুর। একবছর আগে ২০ মে প্রকৃতির রূদ্ররূপ দেখিয়েছিল আমফান। সে ছিল এক বুধবার। এবার সেই বুধবারেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত উপকূল এলাকার বাসিন্দারা এখন আতঙ্কের প্রহর গুনছে। কারণ, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড় আয়লা কিংবা আমফানের থেকে কোনও অংশে কম শক্তিশালী নয়। 

২০০৯ সালের ২৫ মে আছড়ে পড়া আয়লার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার। ২০১৯-এর ৩ ও ৪ মে ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানা ফণীর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার। ২০২০-র ২০ মে আছড়ে পড়া আমফানের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। 

আয়লা কিংবা আমফান এরাজ্যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি করেছিল, সেই স্মৃতি আজও টাটকা। আয়লায় ভারত ও বাংলাদেশ মিলিয়ে ৩৩৯ জনের মৃত্যু হয়েছিল। প্রায় ৭ ফুট উঁচু নোনা জলে ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছিল ঘরবাড়ি। মন্দারমণি কোস্টাল থানা এলাকার জলদা গ্রামে সেবার বাঁধ ভেঙে গিয়েছিল। দশ বছর পর ২০১৯-এ ফণীর ছোবলে তছনছ হয়ে গিয়েছিল ওড়িশা উপকূল। ওড়িশায় মৃত্যু হয় ৩৩ জনের। ফণী দিঘায় আঘাত হানলেও গতিবেগ ছিল কিছুটা কম। তবে সেদিন সন্ধেয় উথালপাতাল হয়েছিল সমুদ্র। 

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি হাসনাবাদ, বসিরহাটে চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং, বাসন্তী, গোসাবা, জয়নগর ও কুলতলিতে সবজি চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এছাড়া হুগলির চারটি মহকুমায় এবং পূর্ব বর্ধমানেও ফসলের ক্ষতি হয়েছিল। এর কয়েকমাস যেতে না যেতেই ২০১৯-এর নভেম্বরেই আসে ঘূর্ণিঝড় বুলবুল। সেই ঝড়েও সবথেকে বেশি ক্ষতি হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলি। তারপর গতবছরের ২০ মে আসে আমফান। এই ঘূর্ণিঝড়ে ঘর হারানো, দুই ২৪ পরগনার উপকূল এলাকার বহু মানুষ আজও বাড়িটুকু দাঁড় করাতে পারেননি। তার মধ্যেই আবার ধেয়ে আসছে ইয়াস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget