এক্সপ্লোর

‘২, ৬, ৮ জুলাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল’, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

‘২, ৬, ৮ জুলাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল’, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

কলকাতা:  সিবিএসই, আইসিএসই, আইএসসি-র পর এবার উচ্চমাধ্যমিকেরও বাকি পরীক্ষা বাতিল। উচ্চমাধ্যমিকের বাকি ৩ দিনের পরীক্ষাও বাতিল!২, ৬, ৮ জুলাই হচ্ছে না উচ্চমাধ্যমিক।৩১ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। দুই কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে সঙ্গতি রেখে করোনা-আবহে রাজ্যে উচ্চমাধ্যমকের বাকি পরীক্ষাও বাতিল করা হল। সিবিএসই-র দ্বাদশের জন্য ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষার সংস্থান রেখেছে। সেই পথে হাঁটল রাজ্যও। পরীক্ষা বাতিল হলেও ইচ্ছুক পরীক্ষার্থীরা বাকি পরীক্ষায় বসতে পারে। তবে তা হবে করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে। সিবিএসই-র দশম-দ্বাদশ, আইসিএসই-আইএসসি জুলাইয়ের পরীক্ষা বাতিল করেছে। বাতিল পরীক্ষার মূল্যায়ন কী হবে, তা নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সিবিএসই। উচ্চমাধ্যমিকেও যে সব বিষয়ে পরীক্ষা বাতিল হল, তার জন্য তৈরি হচ্ছে মূল্যায়ন বিধি। দু’-একদিনের মধ্যে তা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, বিধি তৈরির বিশেষজ্ঞরা গড় নয়, প্রাপ্ত সর্বোচ্চ নম্বরকেই অগ্রাধিকার দিচ্ছেন। শুক্রবার সুপ্রিম কোর্টে সিবিএসই, আইসিএসই জানায় ১৫ জুলাইয়ের মধ্যে রেজাল্ট বেরোবে। উচ্চমাধ্যমিকেও ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছে সরকার। এবার কি তাহলে মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ? করোনার করাল গ্রাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,৩১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে বলেছি।মাধ্যমিকের ফল তো যেকোনও প্রকাশ করা যায়। কিন্তু ভর্তি হবে কোথায়। স্কুল বন্ধ। কিন্তু সর্বভারতীয় পরীক্ষার জন্য ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করতে বলেছি। অন্যদিকে, এদিনই সিবিএসই, আইসিএসই দশম-দ্বাদশের বাকি থাকা পরীক্ষা বাতিলের প্রস্তাবে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সিবিএসই-র প্রস্তাব মেনে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ফল প্রকাশ করতে হবে ফল ১৫ জুলাইয়ের মধ্যে। শুক্রবার এনিয়ে শুনানি হয় সুপ্রিম কোর্টে। কীভাবে পরীক্ষার মুল্যায়ন হবে তার ফর্মুলা বোর্ডের তরফে জানানো হয় সুপ্রিম কোর্টে। সেই ফর্মুলা অনুযায়ী, কেউ তিনটি বিষয়ে পরীক্ষা দিলে যে ২টি পেপার ভাল হয়েছে তার গড়ের ভিত্তিতে মিলবে বাকি বিষয়ের নম্বর। তিনের বেশি বিষয়ে পরীক্ষা দিলে ৩টি পেপারের সর্বোচ্চ গড় অনুযায়ী নম্বর দেওয়া হবে। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যোগ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার গড় নম্বর। শুনানির শেষে সিবিএসই-র দশম-দ্বাদশের বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সায় দেয় ,সর্বোচ্চ আদালত। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget