এক্সপ্লোর

RG Kar Doctor Death Protest: অভয়ার বিচারের দাবিতে কালো শাড়ি পরে কালো বেলুন নিয়ে কী করলেন পুরুলিয়ার বাসিন্দারা ?

Purulia News: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন পুরুলিয়া শহরের শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যারা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor death case) ঘটনার পর কেটে গেছে ৫৪টি দিন। কিন্তু, এখনও আসল অপরাধী কে বা কারা তা স্পষ্টভাবে জানা যায়নি এখনও। শাস্তি ঘোষণা করা হয়নি। যার জেরে রাজ্যজুড়ে প্রতিদিনই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। এর মাঝেই মহালয়া সকালে অভিনব উপায়ে (unique protest) আরজি কাণ্ডের বিচার চাইতে দেখা গেল পুরুলিয়া শহরের শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যাদের।

আরও পড়ুন: Kolkata News: স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি

অভয়ার বিচার চেয়ে কালো শাড়ি পরে কালো বেলুন হাতে ৫৪টি প্রদীপ জ্বালানোর মাধ্যমে মহালয়ার সকালে পুরুলিয়া শহরে শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গাপুজা কমিটির ঢাকে কাঠি পড়ল। ওই পুজো কমিটির মহিলা সদস্যরা কালো শাড়ি পরে মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো ফেট্টি বেঁধে ৫৪টি প্রদীপ জ্বালিয়ে ও ৫৪টি কালো বেলুন হাতে নিয়ে অভিনব উপায়ে প্রতিবাদ করলেন। জানালেন তাঁরা মহালয়ার ভোর থেকে  অভয়ালয়া কর্মসূচি সূচনা করলেন। আজ তাই অভয়ার স্মরণে জ্বালানো হল ৫৪টি প্রদীপ। মহালয়ার দিন থেকে পুরুলিয়া জেলাতে শুরু হল অভিনব প্রতিবাদ। পুজোর পাঁচদিনই চলবে এই প্রতিবাদ কর্মসূচি। শুধু তাই নয় তাঁদের পুজো মণ্ডপকেও উৎসর্গ করা হয়েছে অভয়ার নামে।

আরও পড়ুন: RG Kar News: মহালয়ার সকালে আরজি করে উন্মোচন হল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি

আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে গত ৫৪ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদ জানানো হচ্ছে। প্রায় সর্বস্তরের মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। বুধবার মহালয়ার দিন যেমন কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি ১০ দফা দাবি পূরণের উদ্দেশ্যে লাগাতার কর্মবিরতির পথে হেঁটেছেন তাঁরা। যতদিন যাচ্ছে বিচারের দাবিতে ততই জোরালো হচ্ছে আন্দোলন। এই পরিস্থিতিতে নিজেদের মতো করে অভয়াকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য অভিনবভাবে প্রতিবাদ জানানোর উদ্য়োগ নিয়েছেন শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mahalaya 2024: মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তর্পণও সেরে নিলেন রাজ্য পুলিশের ডিজি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget