এক্সপ্লোর

রায়দিঘিতে উমপুনের ক্ষতিপূরণের টাকা তছরুপে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, পুলিশ ও বিডিও-র সামনে 'কান ধরে দোষ কবুল’, বহিষ্কার করল দল

উমপুনে ক্ষতিপূরণের তালিকা তৈরিতে স্বজনপোষণ, নিজের পছন্দের লোককে সুবিধা পাইয়ে দেওয়া।এমন অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এবার একেবারে কান ধরে, সেই অভিযোগ মেনে নিলেন তিনি।

জয়দীপ হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা: উমপুনে ক্ষতিপূরণের তালিকা তৈরিতে স্বজনপোষণ, নিজের পছন্দের লোককে সুবিধা পাইয়ে দেওয়া।এমন অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এবার একেবারে কান ধরে, সেই অভিযোগ মেনে নিলেন তিনি। সবার সামনেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ভৎর্সনা করলেন মথুরাপুর ২ ব্লকের বিডিও। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার তৃণমূলের। রায়দিঘিতে উমপুনের ক্ষতিপূরণের টাকা তছরুপে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, পুলিশ ও বিডিও-র সামনে 'কান ধরে দোষ কবুল’, বহিষ্কার করল দল ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। পঞ্চায়েত অফিস ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নন্দকুমারপুরেও একই অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে দুর্নীতির অভিযোগে নন্দকুমারপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্বপন ঘাটিকে ঘেরাও করে রাখেন গ্রামবাসীদের একাংশ। রায়দিঘি থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও। বিডিও ও গ্রামবাসীদের সামনে কান ধরে, দোষ কবুল করেন পঞ্চায়েত সদস্য। তিনি বলেন, ঝড়ের  ক্ষতিপূরণের তালিকায় কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, এরজন্য ক্ষমা চাইছি। পুলিশ আসার আগে পঞ্চায়েত সদস্যর বাইক ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। প্রকাশ্যেই তৃণমূলের সদস্যকে ভৎসনা করেন বিডিও। যাদের প্রকৃত ক্ষতি হয়েছে তারাই আর্থিক সাহায্য পাবেন বলে আশ্বাস দেন বিডিও। এই ঘটনাকে হাতিয়ার করে ফের তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ,শুধু এই ঘটনা নয়, রায়দিঘির অনেক জায়গায় মানুষ ঘর দূরের কথা, সামান্য ত্রিপলও পায়নি, তৃণমূল নেতাদের মদতে এসব হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছেন বিডিও। ওই পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। এর আগে তৃণমূল নেতৃত্ব জানিয়েছিলেন যে, ঘটনার দলীয় স্তরে তদন্ত হবে। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget