এক্সপ্লোর

School College Closed : আপাতত পঠনপাঠন অনলাইনে, শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়িতে গিয়ে পড়াশোনা সম্পর্কে খোঁজ নিতে পারবেন

Teachers may help students in study : দীর্ঘদিন বন্ধ থাকার পর সবে স্কুলে চালু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি ক্লাস । কিন্তু, ফের করোনার দাপটে সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনার বাড়বাড়ন্তের কারণে স্কুলে পঠনপাঠন আপাতত বন্ধ করা হলেও, শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন। দিতে পারবেন স্কুল অ্যাক্টিভিটিজ নিয়ে পরামর্শ। স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হবে অনলাইনে। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর সবে স্কুলে চালু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি ক্লাস । কিন্তু, ফের করোনার দাপটে সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ করে দিল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বার্থে কয়েকদফা নির্দেশিকা জারি করে আলাদা আলাদা বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর। 

তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আপাতত পঠনপাঠন চলবে অনলাইনে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও হবে অনলাইনে।  

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন এবং গাইড করতে পারবেন। 

আর বিজ্ঞপ্তির এই অংশটি নিয়েই শিক্ষক মহলের একাংশ প্রশ্ন তুলে সরব হয়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সরকারের উদ্দেশ্য যদি হয় কোভিড আটকানো, শিক্ষকরা কী করে পাড়ায় পাড়ায় ছাত্রছাত্রীদের বাড়ি যাবেন তা নিয়ে প্রশ্ন রয়ে গেল।

যদিও সরকারি সূত্রে দাবি, এটা শিক্ষকদের সদিচ্ছার ওপরেই ছাড়া হয়েছে, যেহেতু প্রান্তিক পডুয়ারা বঞ্চিত হবে ক্লাস বন্ধ হলে। তাই এই উদ্যোগ। তবে স্কুল, কলেজে পঠনপাঠন বন্ধ থাকলেও, প্রশাসনিক কাজের জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ৫০ শতাংশ হাজিরা বহাল রাখতে বলেছে রাজ্য সরকার। 

সেই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, কোভিড বিধি মেনে স্কুলের প্রশাসনিক বিভাগ চালু রাখতে হবে।  পড়ুয়াদের বইখাতা ও মিড ডে মিল সামগ্রী তুলে দিতে হবে তাদের অভিভাবকদের হাতে।

এর পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের যে কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়েছে, সেই কাজে সহায়তা করার জন্য আর্জি জানানো হয়েছে স্কুলশিক্ষকদের কাছে। সার্বিক ভাবে বন্ধ থাকবে হস্টেল। তবে দূরত্ব বা অন্য অনিবার্য কারণে যে সব বিদেশি পড়ুয়া বা অন্য পড়ুয়ারা ফিরতে পারবেন না, তাঁরা হস্টেলে থাকতে পারবেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ হস্টেলে ঢুকতে পারবেন না। করোনা আবহে বদলানো হয়েছে, অধ্যাপক নিয়োগের পরীক্ষা ‘সেট’ এর সময়। 

কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, ‘সেট’  হবে  ৯ জানুয়ারি। ১ ঘণ্টা পিছনো হয়েছে পরীক্ষার সময়। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget