এক্সপ্লোর

India-Nepal Border: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নেপাল সীমান্ত ধৃত ২ বিদেশি

Naxalbari News: রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত টপকে নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের সময় ধরা পড়ল দুই বিদেশি নাগরিক।

বাচ্চু দাস, নকশালবাড়ি: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে নেপাল সীমান্তে (India-Nepal Border) ২ বিদেশিকে গ্রেফতার (foreigners arrest) করল এসএসবি (SSB)। ধৃতদের মধ্যে একজন নেপাল ও অন্যজন আইভরি কোস্টের বাসিন্দা।

আরও পড়ুন: Barasat News: পুলিশ ও সাংসদের আপ্ত সহায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা, ধৃত ব্যক্তি

স্থানীয় সূত্রে জানা গেছে, দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্ত থেকে ওই দু-জনকে গ্রেফতার করেছে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন এস এস বির জওয়ানরা। সেই সময় তাঁদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে। তৎক্ষণাৎ দুজনকে আটক করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তাদের জিজ্ঞাসাবাদে নানান রকম অসংগতি পায় এসএসবি। এরপর দুজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Bangaon News: জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?

জিজ্ঞাসাবাদে দুজনে স্বীকার করেছে যে তাদের একজন নেপালের বাসিন্দা এবং অন্যজন আইভরি কোস্টের বাসিন্দা। ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা। অপর ধৃত দাইলিয়াহি সারিয়া আইভরি কোস্টের বাসিন্দা।

আরও পড়ুন: Weather Update: রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

জানা গেছে, ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত ৫ বছর যাবত নেপালেই বসবাস করছিল। কিন্তু, আচমকা কেন তারা দুজনে রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে ঢুকছিল তা নিয়েই সন্দেহ এবং রহস্যের দানা বেঁধেছে। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান গ্রেফতার হওয়া দুজনকেই দার্জিলিং জেলা পুলিশের অন্তর্গত নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুজনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dilip Ghosh: 'ওয়ার্ডের সর্বত্র বেড়াল ঘুরে বেড়াচ্ছে' রাজ্যের হাসপাতালের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget