এক্সপ্লোর

Winter Weather Update: বছর শেষে কি দাপটেই ব্যাট করবে শীত, কী বলছে আবহাওয়া দফতর?

Winter Weather Update : বর্ষবরণের জন্য প্রস্তুত রাজবাসীর কাছে সুখবর, ডিসেম্বরের এই সপ্তাহে দাপটেই ব্যাট করবে শীত।

কলকাতা : ফের নামল পারদ (temperature)।  হাওয়ায় হিমেল পরশ।  ভোরের দিকে জবুথবু ঠান্ডা।    তাক থেকে নামানো হয়ে গেছে লেপ কম্বল।  খেজুর রস, পাটালি, মোয়ার হাতছানি উপেক্ষা করা কঠিন।  করানাকালেও ভিড় বাড়ছে চিড়িয়াখানা, ইকো পার্কে।  বর্ষবরণের জন্য প্রস্তুত রাজবাসীর কাছে সুখবর, ডিসেম্বরের এই সপ্তাহে দাপটেই ব্যাট করবে শীত।  তবে ২৩ ডিসেম্বর থেকে কিছুটা বদল হতে পারে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত (winter)থাকছেই।  

অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।   সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। 

আরও পড়ুন : 

শীতকালেও কীভাবে গরমকালের পোশাকে পরবেন? একটু বুদ্ধি খাটালেই সম্ভব

আলিপুর আবহওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা ও  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে । আকাশও থাকবে রোদ ঝলমল। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবার শীতের কাঁপুনি বজায় রেখেই সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে কম।

আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি। শুক্রে পৌষেরর শুরু। পৌষ মানেই শীতের জবরদস্ত ব্যটিং। শুরুটা যখন ভালই হতে চলেছে, তখন শীতের লম্বা ইনিংসই প্রত্যাশা করছেন সকলে। কয়েকদিন পরেই ক্রিসমাস। তারপরই নতুন বছর শুরু। ঠান্ডায় কাঁপতে কাঁপতেই কি বর্ষবরণ করবে কলকাতা? সেই অপেক্ষায় সকলে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget