এক্সপ্লোর

Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার RCB-র মার্কেটিং প্রধানসহ তিন

RCB Victory Parade Stampede: চিন্নাস্বামীতে আরসিবির বিজয়োৎসবের দিনে চিন্নাস্বামীর স্টেডিয়ামের বাইরে প্রাণ হারান ১১ জন সমর্থক।

বেঙ্গালুরু: ১৮ বছর পর বহুকাঙ্খিত আইপিএল জয়। স্বাভাবিকভাবেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আইপিএল খেতাব জয়ের পর বিরাট কোহলির আবেগের বিস্ফোরণ ঘটেছিল। কান্নায় ভেঙেছিলেন তিনি। প্রিয় ক্রিকেটারের স্বপ্নপূরণের রাতে উচ্ছ্বাসে ভেসেছিল গোটা বেঙ্গালুরু শহরও। অপেক্ষা ছিল কোহলিদের সঙ্গে তাদের উপস্থিতিতে আনন্দে গা ভাসানোর। তবে মুহূর্তেই আরসিবির বিজয় উৎসব বদলে গিয়েছিল বিপর্যয়ে।

চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) বাইরে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১১, আহত হয়েছেন প্রায় ৫০ জন। এই ঘটনায় এবার গ্রেফতার হলেন আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধানকে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে পুলিশ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিরাট কোহলি (Virat Kohli)।

চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর এই ঘটনায় আরসিবির মার্কেটিং প্রধান নিখিলকে তো গ্রেফতার করাই হয়েছে, পাশাপাশি এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থারও দুই কর্তাকে আটক করা হয়েছে। গতকালই আরসিবির বিরুদ্ধে মামলা দায়ের করে কর্ণাটক পুলিশ। বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। 

গতকালই ঘটনার ২৪ ঘণ্টা পর সাসপেন্ড করা হয়েছিল বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিন পুলিশ কর্তাকে। ঘটনার ২৪ ঘণ্টা পর, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হয়েছে ACP ও সেন্ট্রাল জোনের DCP-কে। এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হল।

প্রসঙ্গত, এই ঘটনায় প্রাণ হারাদের জন্য আরসিবির তরফে অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। অনুদানের ঘোষণা করেছে কর্ণাটক সরকার, কর্ণাটক ক্রিকেট সংস্থাও। এই দুঃখজনক ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। যেখানে নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি শুধু সাহায্য করাই নয়, বরং পদদলিত হওয়ার ঘটনায় আহতদের জন্য 'RCB Cares' তহবিলও শুরু করেছে।

RCB বিবৃতি জারি করে লিখেছে, 'গতকাল বেঙ্গালুরুতে হওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় RCB পরিবার গভীরভাবে শোকাহত। আমরা সকলের সম্মান এবং একতার প্রতীক হিসাবে নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করছি। এছাড়াও, ঘটনায় আহতদের সাহায্যের জন্য 'RCB Cares' তহবিলও শুরু করা হচ্ছে।'

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও মৃতদের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা জানিয়েছিলেন তিনি। কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফেও পাঁচ লক্ষ টাকা দানের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget