এক্সপ্লোর

ঝপ করে ফুরিয়ে যাচ্ছে স্মার্টফোনের ব্যাটারি? দেখুন, কী করবেন

মনে রাখবেন, কখনও পুরো ১০০ শতাংশ চার্জ করাবেন না। ৯০ শতাংশ হয়ে গেলেই চার্জ বন্ধ করুন, এতে ব্যাটারি বেশিদিন টেকে।

নয়াদিল্লি: করোনার জেরে স্মার্টফোনের ব্যবহার অনেকটা বেড়ে গিয়েছে। ফলে দ্রুত ফুরিয়ে যাচ্ছে মোবাইলের ব্যাটারি। স্মার্টফোনে আজকাল বড়সড় ব্যাটারি দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও গোটা একদিনও ব্যাটারি চলছে না। কম ব্যাকআপের বেশ কিছু কারণ থাকতে পারে। চলুন, এমনই কিছু কারণ জেনে নেওয়া যাক, যার ফলে স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়তে পারে। খারাপ ব্যাটারি ব্যাকআপের সব থেকে বড় কারণ ফোনের ডিসপ্লে ব্রাইটনেস ফুল রাখা। এর ফলে বেশি ব্যাটারি খরচ হয়। তাই ব্রাইটনেস প্রয়োজন অনুযায়ী সেট করুন, বা ব্যবহার করুন অটো ব্রাইটনেস মোড। এতে ব্যাটারি খরচ কম হয়, আপনার ফোনও ঘন ঘন চার্জ ছাড়া বেশিক্ষণ চলবে। স্মার্টফোনের স্ক্রিন অন টাইম কম করেও ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন। এ জন্য ১৫ সেকেন্ডের স্ক্রিন টাইমআউট ব্যবহার করুন। প্রযুক্তি বিশেষজ্ঞরাও মনে করেন, ১৫ সেকেন্ডের স্ক্রিন টাইমআউট একদম ঠিক। ফোন বার বার চার্জে বসাবেন না। বেশিরভাগ সময় দেখা যায়, ৪০-৫০ শতাংশ ব্যাটারি থাকলেও লোকে ফোন চার্জে বসিয়ে দিচ্ছে। ২০ শতাংশের নীচে ব্যাটারি নেমে গেলে তবেই চার্জে বসান, আর মনে রাখবেন, কখনও পুরো ১০০ শতাংশ চার্জ করাবেন না। ৯০ শতাংশ হয়ে গেলেই চার্জ বন্ধ করুন, এতে ব্যাটারি বেশিদিন টেকে। ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএসের নিয়মিত ব্যবহার করি আমরা। কিন্তু ব্যবহারের পর তা বন্ধ করতে ভুলে যাই। এতে নষ্ট হয় ব্যাটারি। ফোন সারাক্ষণ ভাইব্রেট মোডে রাখাও খারাপ, এতে ব্যাটারি দ্রুত শেষ হয়। তা ছাড়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভাইব্রেট মোড ক্ষতিকর। ফোন ছুঁলে বা কোনও বোতাম টিপলে যে ভাইব্রেশন হয় তাও বন্ধ রাখা উচিত, তাতেও ব্যাটারির ক্ষতি হয়। যে ফোনের যে চার্জার, চার্জ দেওয়ার সময় সেই চার্জারই ব্যবহার করবেন। অন্য ফোনের চার্জার আপনার ফোন আর ব্যাটার দুটোই খারাপ করতে পারে। নকল চার্জার ব্যবহার কক্ষণও করবেন না।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget