এক্সপ্লোর

Maithili Thakur: আলিনগর থেকে জয় ছিনিয়ে আনবেন বিজেপির বাজি সঙ্গীতশিল্পী মৈথিলী? Exit Poll-এ চমক

Bihar Election - Maithili Thakur: BJP র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুর। গায়িকা হিসেবে বেশ জনপ্রিয় এই মৈথিলী। কিন্তু ইভিএমে কি সেই ভালবাসার প্রতিফলন ঘটবে? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিহারের বুথফেরত সমীক্ষায় এনডিএ-এর ক্ষমতায় ফেরার পূর্বাভাস।
  • দ্বারভাঙা আলিনগরে মৈথিলী ঠাকুরের জয়ের সম্ভাবনা কম।
  • দ্বারভাঙা জেলার ১০ আসনে এনডিএ ৬টি, মহাজোট ৪টি পেতে পারে।
  • বিহারের ২৪৩ আসনে এনডিএ ১২৫, মহাজোট ৮৭ আসন পেতে পারে।

বিহারের অধিকাংশ বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলে ফের একবার এনডিএ-এর ক্ষমতায় প্রত্যাবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। দ্বারভাঙার আলিনগর আসনটি এবার অনেকেরই নজরে। এখান থেকে BJP র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। গায়িকা হিসেবে বেশ জনপ্রিয় এই মৈথিলী। কিন্তু ইভিএমে কি সেই ভালবাসার প্রতিফলন ঘটবে? 

ABP নিউজ সাংবাদিকদের সঙ্গে কথা বলে একটি এক্সিট পোল করে। তার ফল বলছে,  মৈথিলী ঠাকুরের জয়ের সম্ভাবনা খুব প্রকট নয়। তিনি এই আসনে জয় না-ও পেতে পারে।  এখানে তাঁর প্রতিদ্বন্দ্বিতা আরজেডি-র প্রার্থী বিনোদ মিশ্রের সঙ্গে।

দ্বারভাঙা জেলায় বিধানসভার মোট ১০টি আসন রয়েছে। এই আসনগুলিতে প্রথম দফায় ৬ই নভেম্বর ভোট গ্রহণ হয়েছিল। দ্বারভাঙা জেলায় গড়ে ৬৩.৬৬ শতাংশ ভোট পড়ে। অন্যদিকে, আলিনগর বিধানসভা আসনে ৬০.৩২ শতাংশ ভোট পড়ে। 

দ্বারভাঙায় কে কতগুলি আসন পাবে?

এবিপি নিউজের সমীক্ষা বলছে,  দ্বারভাঙার মোট ১০টি আসনের মধ্যে এনডিএ-এর ৬টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে, মহাজোট এই জেলায় ৪টি আসনে এগিয়ে থাকতে পারে।

সাংবাদিকদের করা সমীক্ষা

  • জেলা- দ্বারভাঙা
  • মোট আসন- ১০
  • এনডিএ- ৬
  • মহাজোট- ৪

আলিনগরে কার পাল্লা ভারী?

সাংবাদিকদের বুথফেরত সমীক্ষা অনুসারে, আলিনগর বিধানসভা আসনে মহাজোটের পাল্লা ভারী । আরজেডি-র প্রার্থী বিনোদ মিশ্র এখান থেকে নির্বাচনে জিতে যেতে পারেন। এই আসনে বিজেপি প্রার্থী লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুর এবং আরজেডি-র প্রার্থী বিনোদ মিশ্রের মধ্যে কড়া টক্কর হতে পারে। এলাকা ঘুরে সাংবাদিকরা মনে করছেন, মৈথিলী বহিরাগত। তাই স্থানীয় বেশ কিছু মানুষ খুশি নন। তাই স্থানীয় মানুষকে টিকিট না দেওয়ার জন্য বিজেপির ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে। তাই এই সব কারণে  মহাজোট জয় পেতে যেতে পারে।

সাংবাদিকদের এক্সিট পোল

  • মোট আসন- ২৪৩ 
  • এনডিএ- ১২৫
  • মহাজোট- ৮৭
  • কড়া টক্কর- ৩১

সাংবাদিকদের এক্সিট পোল অনুসারে, বিহারের মোট ২৪৩টি আসনের মধ্যে এনডিএ ১২৫টি আসন পেতে পারে।  অন্যদিকে, মহাজোট পেতে পারে ৮৭টি আসন।  এছাড়াও, এই এক্সিট পোল অনুসারে, ৩১টি আসনে এনডিএ এবং মহাজোটের মধ্যে কড়া টক্কর হবে। বিহারে সমস্ত ২৪৩টি আসনে দুটি দফায় ৬ এবং ১১ই নভেম্বর ভোট গ্রহণ হয়েছে। ১৪ই নভেম্বর নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

তথ্য সুত্র - এবিপি নিউজ (এখানে ক্লিক করুন প্রতিবেদনটি পড়তে)

(ডিসক্লেমার: বিহার নির্বাচনের ফলাফলের আগে abp নিউজ বিহার নির্বাচনের বাস্তব পরিস্থিতি বোঝার জন্য রাজ্যের ১৫০ জন সাংবাদিকের সঙ্গে কথা বলেছে। সাংবাদিকদের মতামতের ভিত্তিতেই প্রতিটি জেলার জয়-পরাজয়ের হিসাব তৈরি করা হয়েছে।)

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
মধ্যরাতে পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা, কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে কী ব্যবস্থা ?
মধ্যরাতে পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা, কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে কী ব্যবস্থা ?
App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget