এক্সপ্লোর

Bihar News: ২০ টাকা ঘুষ নেওয়ার শাস্তি, ৩৪ বছর পর জেল প্রাক্তন পুলিশ কর্মীর

Saharsa News: ৩৪ বছর আগে নেওয়া ২০ টাকা ঘুষের জন্য জেল হেফাজতে যেত হল বিহারের একজন প্রাক্তন কনস্টেবলকে। ঘটনাটি ঘটেছে বিহারের লক্ষ্মীসরাইয়ে। অভিযুক্ত ওই পুলিশ কুমারের নাম সুরেশ প্রসাদ সিং।

লক্ষ্মীসরাই: ৩৪ বছর আগে রেলওয়ে স্টেশনে সবজির ঝুড়ি নিয়ে ট্রেন উঠতে গেছিলেন একজন মহিলা। বিষয়টি দেখতে পেয়ে তাঁর থেকে ২০ টাকা ঘুষ নিয়েছিলেন সেই সময়ে ওই রেলওয়ে স্টেশনে কর্তব্যরত একজন কনস্টেবল। ৩৪ বছর ধরে এই সংক্রান্ত মামলা চলার পর বর্তমানে অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে বিহারে (Bihar News)।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের ৬ মে বারাহিয়া পুলিশ স্টেশনের একজন কনস্টেবল সুরেশ প্রসাদ সিংয়ের ডিউটি পড়েছিল বিহারের সহর্সা রেলওয়ে স্টেশনে। ডিউটি করার সময় তিনি  মহেশকুন্ঠ এলাকার বাসিন্দা সীতাদেবী নামে একজন মহিলাকে সবজির ঝুড়ি সমেত পাকড়াও করেন। তারপর রেলওয়ে স্টেশনের ওপর সবজির ঝুড়ি নিয়ে ওঠার জন্য কানে কানে সীতাদেবীকে ঘুষ দেওয়ার জন্য বলেন। ভয়ে নিজের শাড়িতে বাধা একটি ২০ টাকার নোট ওই পুলিশ কনস্টেবলের হাতে তুলে দেন সীতাদেবী। বিষয়টি নজরে পড়েছিল তৎকালীন স্টেশন ইনচার্জ। তিনি বিষয়টি লক্ষ্য করে সুরেশ প্রসাদকে হাতেনাতে ধরে তাঁর থেকে ওই ২০ টাকাটি নিয়ে সীতাদেবীকে তৎক্ষণাৎ ফেরত দেন।

এই ঘটনার পর কেটে গেছে ৩৪টি বছর, বৃহস্পতিবার এই মামলায় অভিযুক্ত সুরেশ প্রসাদকে অবিলম্বে গ্রেফতার করে  বিহার পুলিশের ডিজিপিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেন স্পেশাল ভিজিলেন্স জজ সুদেশ শ্রীবাস্তব।  টাকার পরিমাণ কম হলেও তিন দশক ধরে চলা ওই মামলায় এই নির্দেশ দেন বিচারক। ১৯৯৯ সালে সুরেশ প্রসাদ সিং এই মামলায় জামিন পাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। কারণ সেই সময় তাঁর জামিনের আবেদন বাতিল হয়ে গিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তারপরই সুরেশ প্রসাদের খোঁজ করতে গিয়ে জানা যায় যে আদালতে জমা দেওয়া হলফনামা ও সার্ভিস রেকর্ড বুকে নিজের ঠিকানা মহেশকুণ্ঠ দিয়েছিলেন তিনি। আদতে যা ভুয়ো ছিল। এরপর তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। খোঁজখবর নিয়ে জানা যায় সুরেশ প্রসাদ সিংয়ের আসল বাড়ি হল লক্ষীসরাই জেলার বারাহিয়ার বিজয় কলোনিতে।

বর্তমানে স্পেশাল ভিজিলেন্স জজ সুদেশ শ্রীবাস্তবের নতুন নির্দেশ অনুযায়ী বিহার পুলিশের ডিজিপি সুরেশ প্রসাদকে গ্রেফতার করার নির্দেশ দেন। সম্প্রতি স্পেশাল ভিজিলেন্স জজ পুলিশের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও খারাপ ব্যবহারের কারণে দায়ের হওয়া দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলার শুনানি করে অভিযুক্তদের সাজার ব্যবস্থা করছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Uttar Pradesh News: টিফিনে আমিষ খাবার নিয়ে আসার জের, নার্সারির পড়ুয়াকে বরখাস্ত করল স্কুল

সেরা শিরোনাম

Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
Supreme Court: ‘রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থপূরণ হচ্ছে না বলে প্রতিষ্ঠানকে আক্রমণ করা উচিত নয়’, বললেন CJI সূর্যকান্ত
‘রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থপূরণ হচ্ছে না বলে প্রতিষ্ঠানকে আক্রমণ করা উচিত নয়’, বললেন CJI সূর্যকান্ত

ভিডিও

Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget