এক্সপ্লোর

Gangster Arrest:কলকাতা থেকে বিহারের এক গ্যাংস্টারকে গ্রেফতার বিহার STF-র

Kolkata News:কলকাতা থেকে বিহারের এক গ্যাংস্টারকে গ্রেফতার করল বিহার এসটিএফ। ধৃতের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, গত একবছর ধরে গা ঢাকা দিয়ে তপসিয়ায় লুকিয়ে ছিলেন বিহারের গ্যাংস্টার রোহিত যাদব।

সুদীপ্ত আচার্য, কলকাতা: কলকাতা থেকে বিহারের (Bihar) এক গ্যাংস্টারকে (Gangster) গ্রেফতার করল বিহার এসটিএফ (Bihar STF)। ধৃতের বিরুদ্ধে খুন (Murder), তোলাবাজি-সহ (Extortion) একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, গত একবছর ধরে গা ঢাকা দিয়ে তপসিয়ায় লুকিয়ে ছিলেন বিহারের গ্যাংস্টার রোহিত যাদব। ফ্ল্যাট কিনে স্ত্রী, মেয়েকে নিয়ে রীতিমতো সংসার পেতে বসেছিলেন।

কী ঘটল?
যোগীরাজ্যে যেদিন পুলিশের হেফাজতে খুন হলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক,সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমেদ, ঠিক সেদিনই কলকাতায় গ্রেফতার হলেন বিহারের এক গ্যাংস্টার। তপসিয়ার হিমগঞ্জ জমাদার লেনে এই বহুতলেই ঘাঁটি গেড়েছিলেন গ্যাংস্টার রোহিত যাদব। শনিবার রাতে সেখানে হানা দেয় বিহার পুলিশের এসটিএফ ও কলকাতা পুলিশের যৌথ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বিহারের মধুবনি জেলার বাসিন্দা রোহিতের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। গ্যাংস্টারের সন্ধান দিলে পুরস্কারও ঘোষণা করেছিল বিহার পুলিশ। স্থানীয়দের দাবি, গত একবছর ধরে, তপসিয়ার এই বহুতলের দোতলায় ফ্ল্যাটে স্ত্রী, মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন গ্যাংস্টার রোহিত। ২৮ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি কেনেন। ধৃতের এক প্রতিবেশী জানান, খুব একটা বেশি দেখা যেত না তাঁকে। কী কাজ করতেন তিনি, সেটিও পড়শিরা জানতেন না। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিহার পুলিশ জানতে পারে, কলকাতার তপসিয়ায় লুকিয়ে আছে গ্যাংস্টার রোহিত। সেই অনুযায়ী কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, শনিবার রাতে গ্যাংস্টারের ফ্ল্যাটে হানা দিয়ে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতের স্ত্রীর বক্তব্য, 'ও জমি-জায়গার ব্যবসা করত। আগেও গ্রেফতার হয়েছিল। ওখানে ঝামেলার জন্য় এখানে এক বছর ধরে থাকছিল। ওকে গ্রেফতারের পাশাপাশি কয়েক লক্ষ টাকাও পুলিশ উদ্ধার করেছে।' 

ফিরে আসছে...
এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, ২০২১ সালের ৯ জুনের ঘটনা। নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের B-153 নম্বর টাওয়ারের, ফ্ল্যাট নম্বর 201- এ হাজির হন পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের অফিসাররা। তারপর রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঞ্জাবের দুই গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত খাড়ারের। ওই আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন করেছিল তারা। পুলিশ খুন-সহ ৪০টিরও বেশি মামলায় জয়পাল ভুল্লারের খোঁজে 'অপারেশ জ্যাক' শুরু করেছিল পাঞ্জাব পুলিশ। কলকাতায় গ্যাংস্টারের লুকিয়ে থাকার কথা জানতে পেরে জানিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফকে। 

আরও পড়ুন:সল্টলেক থেকে হাওড়া ময়দান, পূর্ণাঙ্গ রেল পরিষেবা কবে থেকে, মিলল উত্তর

সেরা শিরোনাম

Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
West Bengal By Election: উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেবে ঋতব্রত তৃণমূল, দাবি আখরুজ্জামানের, জোট নয় একা লড়াইয়ের বার্তা
উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেবে ঋতব্রত তৃণমূল, দাবি আখরুজ্জামানের, জোট নয় একা লড়াইয়ের বার্তা
West Bengal By-Poll: ৬ অক্টোবরের উপনির্বাচনে নন্দীগ্রাম ৩৫ কোম্পানি, রেজিনগরে মোতায়েন ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
৬ অক্টোবরের উপনির্বাচনে নন্দীগ্রাম ৩৫ কোম্পানি, রেজিনগরে মোতায়েন ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Bangladesh News : চিনের তৈরি ট্যাঙ্ক নিয়ে অনুশীলন করছিলেন, আচমকা বিস্ফোরণ; ছিন্নভিন্ন ২ বাংলাদেশি জওয়ানের শরীর
চিনের তৈরি ট্যাঙ্ক নিয়ে অনুশীলন করছিলেন, আচমকা বিস্ফোরণ; ছিন্নভিন্ন ২ বাংলাদেশি জওয়ানের শরীর

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Embed widget