এক্সপ্লোর

সে কী! এক বছর একসঙ্গে কাটানোর পর ছত্তিশগড়ে একই মণ্ডপে দুই মহিলাকে বিয়ে পাত্রের

কাহিনির সূত্রপাত হয় বছরখানেক আগে। চান্দুর সঙ্গে একদিন আলাপ হয় সুধারির। আলাপ জমে পরিণত হয় প্রেম, পরিণয়ে। দুজনে সিদ্ধান্ত নেন, একসঙ্গে থাকবেন। সেইমতো চলছিল। ঠিক এক মাসের মাথায় চান্দু একদিন ঘরে এনে তোলেন হাসিনাকে।

নয়াদিল্লি:  কখনও এমনটা হয় শুনেছেন?  ছত্তিশগড়ের জগদলপুরে দুজন মহিলা একই লোককে বিয়ে করলেন একইসঙ্গে! কেননা দুজনেই ওই একজনেরই প্রেমে পড়েছিলেন।  সাধারণতঃ দেখা যায়, একই মেয়ের প্রেমে দুই পুরুষ হাবুডুবু খাচ্ছে, কে শেষ পর্যন্ত প্রেমিকার মন জিতবে, তা নিয়ে  সংঘাত, খুনোখুনি পর্যন্ত হয়। কিন্তু এক্ষেত্রে উল্টোটা  ঘটেছে। দুই মহিলাই নিজেদের মধ্যে সন্ধি করে একই ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছেন। গত ৩ জানুয়ারি তিনজনের বিয়ে হয়েছে। দুই মহিলাই জানিয়েছেন,তাঁরা একই স্বামীকে  নিয়ে সুখে সংসার করতে রাজি। এই হল হাসিনা, সুধারি আর চান্দু মৌর্যের কাহিনি। চান্দু পেশায় কৃষক।  একই    মন্ডপে তাঁর সঙ্গে বিয়ে হয়েছে হাসিনা, সুধারির। ঘটনার কথা চাউর হতে দেরি হয়নি। কাহিনির সূত্রপাত হয় বছরখানেক আগে। চান্দুর সঙ্গে একদিন আলাপ  হয় সুধারির। আলাপ জমে পরিণত হয় প্রেম, পরিণয়ে। দুজনে সিদ্ধান্ত নেন, একসঙ্গে থাকবেন। সেইমতো চলছিল। ঠিক এক মাসের মাথায় চান্দু একদিন ঘরে এনে তোলেন হাসিনাকে। সুধারি জানিয়েছেন, চাষের কাজে তাঁদের গ্রামে এসেছিলেন চান্দু। সেই প্রথম দেখা। আর হাসিনা চান্দুর  গ্রামে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে। কিন্তু কোনও অশান্তি, বিবাদ হয়নি সুধারি, হাসিনার। তিনজন এক ছাদের নিচেই থাকছিলেন। বছরখানেক এভাবে চলার পর চান্দু ও তাঁর পরিবার ঠিক করে, এবার  বিয়ে করে অনুষ্ঠান হবে। বিয়ের আমন্ত্রণপত্রও  ছাপা হয়। যদিও দুই মহিলার একজনের পরিবারের কেউই আসেননি, গোটা গ্রামের ৬০০-৭০০ লোক অনুষ্ঠানে সামিল হন। তিনজন এখন সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছেন। মাঠে চাষের কাজ করেন। আরেক চমকে দেওয়ার মতো ঘটনার সাক্ষী  থেকেছে কর্নাটকের চিক্কামাগালুরু জেলা। সেখানকার তারিকেরে তালুকের এক গ্রামে বিয়ের আসর থেকে আচমকা পালিয়ে যান পাত্র। নবীন নামে ছেলেটিকে তাঁর প্রেমিকা  ভয়  দেখান, তিনি ওই বাড়ির মেয়েকে বিয়ে করলে সেখানকার আমন্ত্রিতদের সামনেই তিনি বিষ খেয়ে মরবেন। ভয়ে নবীন নিজের বিয়ে ফেলে প্রেমিকার কাছে ছোটেন। আর পাত্রী কী করবেন তখন? তাঁর বিয়ে  দেওয়া হয় বরযাত্রী দলের সঙ্গে আসা  এক ব্যক্তির সঙ্গে।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
ABP Ananda Top 10, 14 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget