এক্সপ্লোর

Anurag Thakur: 'যাদের জাতের ঠিক নেই...', লোকসভায় বেলাগাম অনুরাগ, জবাব দিলেন রাহুল

Rahul Gandhi: মঙ্গলবার লোকসভায় জাতি-জনগণনার দাবি নিয়ে আলোচনা চলছিল।

নয়াদিল্লি: লোকসভায় এবার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি-র সাংসদ অনুরাগ ঠাকুর। জাতি-জনগণনার সপক্ষে লাগাতার দাবি তুলে আসছেন বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা, যার একেবারে অগ্রভাগে রয়েছেন রাহুল। সেই নিয়ে আক্রমণ শানাতে গিয়ে রাহুলের জাত নিয়ে প্রশ্ন তুললেন অনুরাগ। রাহুল অনুরাগের এই মন্তব্যে প্রতিক্রিয়াও জানান। 

মঙ্গলবার লোকসভায় জাতি-জনগণনার দাবি নিয়ে আলোচনা চলছিল। সেই সময় অনুরাগ কার্যতই ফুঁসে ওঠেন।  কংগ্রেসকে আক্রমণ করে বলেন,  "কংগ্রেসের শাহজাদা আমাদের জ্ঞান দেবেন? বিরোধী দলনেতার পদ কী, আগে বুঝতে হবে ওঁকে। ওঁদের মিথ্যে ছড়ানো বন্ধ করতে হবে। বার বার ওবিসি-দের কথা বলা হয়, বার বার করে জাতিগণনার কথা বলা হয়। যাঁদের নিজেদের জাতের ঠিক নেই, তাঁরাই জাতি-গণনার দাবি করছেন।" অনুরাগের এই মন্তব্যে তেতে ওঠে লোকসভার অধিবেশন। অনুরাগকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিরোধীরা। যদিও অনুরাগের আশপাশে যে বিজেপি সাংসদরা ছিলেন, তাঁদের হাসতে দেখা যায়। 

সেই আবহে অনুরাগকে জবাব দিতে ওঠেন রাহুল। স্পিকারের উদ্দেশে বলেন, "স্যর, এই দেশে দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণির কথা বলতে গেলে, তাঁদের হয়ে লড়াই করতে গেলে গালি খেতেই হয়। হাসিমুখি আমি সব গালি সহ্য করে নেব। কারণ মহাভারতে অর্জুনের লক্ষ্য ছিল মাছের চোখ। মাঠের চোখে দৃষ্টি নিবদ্ধ আমারও। জাতি জনগণনা করে দেখাব। আপনারা যত খুশি গালি দিন আমাকে, হাসিমুখে সহ্য করে নেব।"

এদিন অনুরাগের মন্তব্যের সময় লোকসভায় স্পিকারের আসনে ছিলেন জগদম্বিকা পাল। অনুরাগের মন্তব্য ঘিরে চিৎকার-চেঁচামেচি শুরু হলে, তিনি সকলকে শান্ত করার চেষ্টা করেন। তাতেও যদিও কাউকে দমানো যায়নি। অনুরাগের মন্তব্যের তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টির সাংসদ তথা দলের প্রধান অখিলেশ যাদবও। তিনি প্রশ্ন তোলেন, "কারও জাত কি জানতে চাওয়া যায়? কারও জাত জানতে হবে কেন?" অনুরাগ কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী, তাঁর মুখে এমন কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন অখিলেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget