এক্সপ্লোর

BJP's Kailash Vijayvargiya's Security Upgraded: কনভয়ে হামলার জের, কৈলাসের নিরাপত্তা বাড়াল কেন্দ্র, দেওয়া হল বুলেট প্রুফ গাড়ি

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন কৈলাস বিজয়বর্গীয়। সূত্রের খবর, তাঁর বাঁ হাতের লিগামেন্ট ছিঁড়েছে।

কলকাতা: কনভয়ে হামলা কাণ্ডের পরই বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা বাড়িয়ে তাঁকে দেওয়া হল বুলেট প্রুফ গাড়ি। আজই এই গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় যাচ্ছেন তিনি। সঙ্গে আছেন মুকুল রায়। এতদিন পর্যন্ত তাঁর ছিল জেড ক্যাটাগরির নিরাপত্তা। অভিযোগ, গত সপ্তাহে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি নেতাদের উপর হামলা হয়। সেই ঘটনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন কৈলাস বিজয়বর্গীয়। সূত্রের খবর, তাঁর বাঁ হাতের লিগামেন্ট ছিঁড়েছে। সেদিন বেশি রাত্রেই নরেন্দ্র মোদি ফোন করেন কৈলাস বিজয়বর্গীয়কে। আগামীদিনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার কথা তিনি কৈলাসকে বলেন বলে জানা গিয়েছে। শুধু প্রধানমন্ত্রী নন, তাঁকে ফোন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। গত বুধবার দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ছিল সভা ছিল তাঁর। সেখানে যাওয়ার পথেই  শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতির জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকের গাড়ির কাচ ভেঙে যায়। এই নিয়ে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর। আসরে নামেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে রাজ্যপাল কনভয়-হামলার ঘটনাকে 'গণতন্ত্রের লজ্জা' বলে মন্তব্য করেন। কনভয়ে হামলাকাণ্ডে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রিপোর্ট পেশ করে রাজ্যপাল যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন। সূত্রের খবর, রাজ্যপালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নাড্ডার জন্য যথেষ্ট নিরাপত্তা ছিল না। রিপোর্টে রাজ্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে দায়ী করা হয়েছে। এই রিপোর্ট পেয়েই মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার এই ঘটনার জেরে কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়াল কেন্দ্র।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget