এক্সপ্লোর

JP Nadda on Opposition : বিজেপি কোভিডে ত্রাণ বিলি করছে, কিন্তু বিরোধীরা রয়েছে কোয়ারেন্টিনে ; কটাক্ষ নাড্ডার

কোয়ারেন্টিনে গিয়েছেন বিরোধীরা। মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখার সময় কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।

নিউ দিল্লি : করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রাণ বিলি করছেন দলের নেতা-কর্মীরা। অন্যদিকে কোয়ারেন্টিনে গিয়েছেন বিরোধীরা। এভাবেই বিরোধীদের একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

কেন্দ্রে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন নাড্ডা। সেখানে তিনি বলেন, বিরোধীরা ভীষণভাবে চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকারের মনোবল ভেঙে দেওয়ার। সরকার পরিচালনা নিয়ে প্রশ্নও তুলেছিল। এখন ওরা ভ্যাকসিনের জন্য চিৎকার করছে। যারা এই ভ্যাকসিন নিয়ে দ্বিধায় ছিল, তারাই আজ একই কারণে চিৎকার চেঁচামিচি করছে।

বিরোধীদের "বাধা" বলে উল্লেখ করে নাড্ডা বলেন, ওরা হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছে। বিরোধীদের আর কোথাও দেখা যাচ্ছে না। শুধুমাত্র টিভি প্যানেল আর ট্যুইটারে দেখা যাচ্ছে। অথচ বিজেপি কর্মীরা এই অতিমারি পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়িয়েছে। বিরোধীদের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ছাড়া কোথাও হদিশ মিলছে না।

এপ্রসঙ্গে নাডা জানান, মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে বিজেপি কর্মীরা এক লক্ষ গ্রামে যারা অভাবি তাদের সাহায্য করছেন। দলের সব সাংসদ, মন্ত্রী এবং বিধায়করা কোভিড প্রোটোকল ও লকডাউনের গাইডলাইন মেনে অন্তত দুটি করে গ্রামে মানুষের সেবা করবেন। এই সাত বছর পূর্তিকে আমরা "সেবা দিবস" হিসাবে উদযাপন করছি। এছাড়া বিজেপি কর্মীরা ৫০ লক্ষ ইউনিট রক্ত দান করবেন। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীরা খাবার ও অক্সিজেন কনসেনট্রেটর বিলি করছেন।

এর আগে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে দল ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিতে কোভিডের জেরে অনাথদের কল্যাণে কর্মসূচি গ্রহণের কথা বলেছিলেন জেপি নাড্ডা। তিনি জানিয়েছিলেন, এই মর্মে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠানো হয়েছে। তাতে তিনি লেখেন, এই অতিমারি পরিস্থিতিতে সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কোনও অনুষ্ঠান করা হবে না। পরিবর্তে বিজেপিকে সেবার সুযোগ দেওয়ার জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। কোভিডে বহু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এই অনাথদের ভবিষ্যতের যত্ন নেওয়া এখন আমাদের দায়িত্ব।  প্রসঙ্গত, লকডাউনের কারণে বিভিন্ন বিধিনিষেধ এবং করোনার সার্বিক পরিস্থিতির কারণে গত বছরও মোদি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget