এক্সপ্লোর

Kerala Bomb Incident: কেরলের কোচিতে এক ঘণ্টার মধ্যে একাধিক বিস্ফোরণ, নিহত ১, আহত অন্তত ২৩

Kerala: কেরলের কোচিতে সিরিয়াল ব্লাস্ট ! নাশকতার কারণে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ এবং এওএসজি- র টিম।

Kerala Bomb Incident: কেরলের কোচিতে ধারাবাহিক বিস্ফোরণ। কোচির কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে এখনও পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে খবর। অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। সূত্রের খবর, সভায় প্রার্থনা চলাকালীনই প্রথম বিস্ফোরণ ঘটেছে। মাত্র এক ঘণ্টার মধ্যে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে ওই কনভেনশন সেন্টারে। নাশকতার কারণেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ এবং এনএসজি'র টিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ঘণ্টার মধ্যে তিন-চারটি বিস্ফোরণ হয়েছে। পাঁচ থেকে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সূত্রের খবর, বিস্ফোরণের সময় প্রায় আড়াই হাজার মানুষ ওই কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। তৎপর রয়েছে পুলিশ এবং দমকল বাহিনী। ক্রমশ বাড়ছে আহতের সংখ্যা। 

কেরলের এই বিস্ফোরণের ঘটনা যথেষ্ট উদ্বেগের। কেরল পুলিশের অনুমান, এটি একটি নাশকতামূলক বিস্ফোরণ। গোয়েন্দারা একে লো ইন্টেনসিটি সিরিয়াল ব্লাস্ট বলে অনুমান করছেন। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় এই জাতীয় বিস্ফোরণ হয়েছে। সেই কায়দাতেই কেরলের এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অনুমান। এই লো ইন্টেনসিটি অর্থাৎ বিস্ফোরণের মাত্রা সাংঘাতিক নয়। কিন্তু বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময়ান্তরে একাধিক বিস্ফোরণ হতে থাকবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় লোকজন আহত এবং নিহত হবেন। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট হয়নি। কোনও সংগঠন বা কেউই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। 

যদি কোচির এই ধারাবাহিক বিস্ফোরণ শেষ পর্যন্ত লো ইন্টেনসিটি সিরিয়াল ব্লাস্ট হয়ে থাকে তাহলে বুঝতে হবে পরিকল্পনামাফিক এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। কোনও সংগঠন ছক কষে আঁটঘাট বেঁধেই এই বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগে ভারতের বিভিন্ন জায়গায় এরকম বিস্ফোরণ হয়নি। তবে সাম্প্রতিক সময়ে খুব একটা এই জাতীয় ঘটনা দেখা যায়নি। তবে গোয়েন্দাদের একাংশ এই বিস্ফোরণের কায়দা দেখে অনুমান করছেন হয়তো কোনও সংগঠন সক্রিয় হয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে সবটাই এখনও অনুমান। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে কালামাসেরি যাচ্ছে এনআইএ এবং এনএসজি- র টিম। তদন্ত এবং অনুসন্ধানের পরেই বিস্ফোরণের আসল কারণ জানা যাবে। তবে এখনও পর্যন্ত যা ঘটেছে তার ভিত্তিতে অনুমান করা হচ্ছে এই বিস্ফোরণ একটি লো ইন্টেনসিটি টেরর ব্লাস্ট হতে পারে। আর এই সম্ভাবনার সঙ্গেই দেশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ অনুমান, তাহলে হয়তো সক্রিয় হয়েছে কোনও জঙ্গি সংগঠন। দীর্ঘদিন এই ধরনের সক্রিয়তা সেভাবে লক্ষ্য করা যায়নি। এখন সবটাই নির্ভর করছে তদন্ত এবং অনুসন্ধানের উপর। 

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget