এক্সপ্লোর

বউবাজারে নতুন করে বাড়িতে ফাটল, অবস্থা দেখে জ্ঞান হারালেন বাসিন্দা!

কী অবস্থায় রয়েছে তাঁর বাড়ি, তা দেখতেই আজ সকালে স্যাকরাপাড়ায় গিয়েছিলেন উমা গুপ্তা নামে। কিন্তু বিপদের আশঙ্কায় পুলিশ তাঁকে যেতে দেননি। সেখানেই কান্নায় ভেঙে পড়েন মহিলা। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান তিনি।

কলকাতা: বৌবাজার বিপর্যয় অব্যাহত! সুড়ঙ্গে মেট্রোর কাজের জেরে ভেঙে পড়ছে একাধিক বাড়ি। ধরেছে চিড়। কোনও কোনও বাড়ি বিপজ্জ্বনক ভাবে হেলে রয়েছে। হোটেলে ঠাঁই মিললেও, মূল্যবান সামগ্রী কিছুই উদ্ধার করতে পারেননি কেউ কেউ। কী অবস্থায় রয়েছে তাঁর বাড়ি, তা দেখতেই আজ সকালে স্যাকরাপাড়ায় গিয়েছিলেন উমা গুপ্তা নামে। কিন্তু বিপদের আশঙ্কায় পুলিশ তাঁকে যেতে দেননি। সেখানেই কান্নায় ভেঙে পড়েন মহিলা। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান তিনি। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সুড়ঙ্গে মেট্রোর কাজের জেরে বউবাজারে নতুন করে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ৩ নম্বর গৌড় দে লেনের একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে কেএমআরসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাড়ির মালিক। তাঁর অভিযোগ, গতকাল সন্ধেয় ফাটল দেখা দেওয়ায় কেএমআরসিএলের কর্মীরা গিয়ে ক্র্যাক মিটার বসিয়ে আসেন। নজর রাখতে বলা হয় ফাটলের দিকে। কিন্তু ক্র্যাক মিটার দেখে ফাটলের আকার বোঝা তাঁর পক্ষে সম্ভব নয়, বলে জানান বাড়ির মালিক। অন্যদিকে বাড়ি ভেঙে ক্ষতি হতে পারে পাইপ লাইনের। এই আশঙ্কায় বউবাজারের দুর্গা পিটুরি লেন, স্যাকরাপাড়া লেনে পানীয় জলের লাইন বন্ধ করে দিল কলকাতা পুরসভা। ফলে সমস্যায় পড়েছেন, এলাকার কিছু মানুষ। পুরসভার তরফে জানানো হয়েছে, তাঁদের জন্য পানীয় জলের গাড়ি পাঠানো হবে। এদিকে, ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে বিপর্যয় মোকাবিলায় কলকাতায় এলেন আরও তিন বিশেষজ্ঞ। যাঁদের মধ্যে দু-জন ভিন দেশের। একজন সুড়ঙ্গ বিশারদ জে ব্রিজ ক্রিস্টোফার এবং দু-জন মাটি বিশেষজ্ঞ এন ডি কট এবং পিছুমনি। অন্যদিকে সুড়ঙ্গ থেকে জল বের করতে কংক্রিটের যে অ্যাকোরিয়াম তৈরি করা হচ্ছে, জলের চাপে তা যাতে ফেটে না যায়, সে জন্য একদিকে তিনটি স্তরের পাঁচিল তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই একটি কংক্রিটের পাঁচিল তৈরি হয়েছে। এর পাশে বালির বস্তা দিয়ে একটি স্তর এবং আরও একটি কংক্রিটের পাঁচিল তৈরি করা হচ্ছে। তাছাড়া, বউবাজারে বিপজ্জনক বাড়ি ভাঙা নিয়ে তাড়াহুড়ো নয়, এ ব্যাপারে সতর্ক রাজ্য। আগে এলাকার মাটি পরীক্ষা হবে। তারপর হবে ভূতলের পরিস্থিতি পর্যবেক্ষণ। সবার শেষে বাড়ি ভাঙা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget