এক্সপ্লোর

পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ যুবকের, শরীরের সাতটি প্রত্যঙ্গ দান করার সিদ্ধান্ত নিল পরিবার

আজই ময়নাতদন্তের পর সংগ্রামের দেহ তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।

সন্দীপ সরকার, কলকাতা: ১৪ তারিখ রাতে এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে কল্যাণী গিয়েছিলেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সংগ্রাম ভট্টাচার্য। ফেরার পথে দুর্ঘটনা। গতকাল ভোরে চিকিৎসকরা সংগ্রামকে ব্রেন ডেড ঘোষণা করেন। ৩২ বছরের ছেলের মৃত্যুশোকে স্তব্ধ পরিবার তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। ভাটপাড়ার ছেলে সংগ্রামের বিয়ে হয়েছিল ২ বছর, বাড়িতে আছেন বাবা, মা, দাদা ও স্ত্রী। ১৪ তারিখ কল্যাণী থেকে ফেরার সময় অসাবধানতা বশত তিনি বাইকের স্ট্যান্ড তুলতে ভুলে যান বলে খবর। স্ট্যান্ড স্পিড ব্রেকারে লাগে, সংগ্রাম ছিটকে পড়েন রাস্তায়। তাঁর মাথায় হেলমেট ছিল ঠিকই কিন্তু ফিতে লাগানো ছিল না। সংগ্রাম মাথায় আঘাত পান, কান দিয়ে রক্ত বার হতে থাকে। তাঁকে কল্যাণী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ১৫ তারিখ ভোরে নিয়ে আসা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। গতকাল চিকিৎসকরা তাঁকে ব্রেন ডেড ঘোষণা করেন। সংগ্রামের পরিবার সিদ্ধান্ত নেয়, তাঁর অঙ্গদান করা হবে। সেই মত গতকাল রাতে স্বাস্থ্য দফতরের ব্রেন ডেথ অডিট কমিটি অ্যাপোলো হাসপাতালে আসে। আসেন রিজিওনাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের সদস্যরা। সংগ্রামকে পরীক্ষা করে তাঁরাও তাঁকে ব্রেন ডেড ঘোষণা করেন। শুরু হয় গ্রহীতা সন্ধান। সংগ্রামের সম্পর্কিত বোন মৌমিতা সাহা ও রিয়া দাস সরকার বলেছেন, এত অল্প বয়সে ভাইয়ের চলে যাওয়া তাঁরা মানতে পারছেন না। তবু কয়েকজন মানুষ তাঁর অঙ্গ নিয়ে বেঁচে থাকুন। পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ যুবকের, শরীরের সাতটি প্রত্যঙ্গ দান করার সিদ্ধান্ত নিল পরিবার জানা গিয়েছে, সংগ্রামের লিভার পাচ্ছেন আগরতলার বাসিন্দা ৫৯ বছরের এক ব্যক্তি। কাল তাঁকে ত্রিপুরা থেকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়েছে। এখানেই অঙ্গ প্রতিস্থাপন হবে। একটি কিডনি পাচ্ছেন লিলুয়ার বাসিন্দা ২৯ বছরের এক যুবক। এটিও প্রতিস্থাপন হবে অ্যাপোলোয়। হৃদযন্ত্র পাবে হাওড়ার নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ১৭ বছরের কিশোরী। দুটি কর্নিয়া দান করা হয়েছে দিশা আই হাসপাতালে। অন্য কিডনি ও ত্বক এসএসকেএমে দান করা হয়েছে। অঙ্গ নিয়ে যাওয়ার জন্য অ্যাপোলো হাসপাতাল থেকে তৈরি হবে দুটি পৃথক গ্রিন করিডোর।  একটি যাবে নারায়ণা হাসপাতালে, হৃদযন্ত্র নিয়ে যাওয়ার জন্য, অন্যটি যাবে এসএসকেএমে। অস্ত্রোপচার করে অঙ্গ বার করা ও ট্রান্সপ্ল্যান্টের জন্য অ্যাপোলো হাসপাতাল তৈরি করেছে ৫৬ জনের দল। তাঁদের প্রত্যেকের কাল রাতে করোনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ আসার পর আজ তাঁরা প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন। অন্য হাসপাতাল থেকে চিকিৎসকের দল এসেছে, যে চিকিৎসকরা ওটিতে থাকবেন তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। আজই ময়নাতদন্তের পর সংগ্রামের দেহ তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget