এক্সপ্লোর

Odisha News: ছেলেকে বাঁচাতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু মায়ের

সাপের ছোবলের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে সাপের কামড় খান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। 

ভুবনেশ্বর: শুক্রবার ওড়িশার জয়পুর জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ছেলেকে সাপের ছোবলের হাত থেকে বাঁচিয়ে মা নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। পুলিশ সূত্রে খবর, প্রিয়দর্শিনী রাউত নামে ওই মহিলা ওড়িশার জয়পুর জেলার দেউলাবাদ গ্রামের বাসিন্দা। এদিন দুপুরে তিনি তাঁর ছেলেকে বিষাক্ত সাপের ছোবলের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজে সাপের কামড় খান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। 

ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ প্রিয়দর্শিনী রাউত নামে এক মহিলা তাঁর আড়াই বছরের ছেলেকে ঘুম পাড়াচ্ছিলেন।  সেই সময়ই তিনি খেয়াল করেন যে, একটা বিষধর কেউটে সাপ তাঁর ছেলেকে কামড়ানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তিনি সাপটিকে হাত দিয়ে ধরে ফেলেন। তৎক্ষণাৎ সাপটি প্রিয়দর্শিনী রাউতের ডান হাতে ছোবল মারে। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে জয়পুরের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর স্থানীয়রা সাপুরেকে ডাকে। বিষধর ওই কেউটে সাপটিকে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যান সাপুরেরা। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এই প্রসঙ্গে ইনস্পেক্টর ইনচার্জ মানস রঞ্জন চক্র জানিয়েছেন যে, অস্বাভাবিক মৃত্যুর কেস রেজিস্টার হয়েছে প্রিয়দর্শিনী রাউত নামে ওই মহিলার মৃত্যুর ঘটনায়। ময়নাতদন্তের পর শুক্রবার পরিবার পরিজনের হাতে মৃত মহিলার দেহ তুলে দেওয়া হয়। 

অন্যদিকে, সামনেই রথ যাত্রা উপলক্ষে পুরীতে করোনা আবহে জারি থাকছে অনেক বিধি নিষেধ। জানা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবারও পুরীর রথ যাত্রায় অংশ নিতে পারবেন শুধুমাত্র সেবায়েত এবং পূজারিরা। তবে, তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে, তবেই তাঁরা রথ টানতে পারবেন। পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, সুপ্রিম কোর্ট এবং ওড়িশা সরকারের নির্দেশ অনুযায়ী এবারও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget