এক্সপ্লোর

Bomb Threat: ট্রেনে বসার জায়গা না পেয়ে প্রথমে সহযাত্রীদের সঙ্গে তুমুল বচসা, তারপর বোমা থাকার গুজব রটাল দুই ভাই !

Bomb Threat Hoax: ট্রেনে বোমা আছে, এমন গুজব ছড়িয়ে দেন দুই ভাই। বোমার কথা শুনে কিছু লোক ট্রেন থেকে নেমে যাবেন, আর সেই জায়গায় এই দুই ভাই বসবেন, এমনই পরিকল্পনা ছিল তাঁদের।

Bomb Threat: ভিড় ট্রেনে উঠতে সকলেরই বিরক্তি লাগে। একটুর জন্য যদি জায়গা না পাওয়া যায় তাহলেও ভীষণ রাগ হয়। ট্রেনে সিট না পেলে স্বভাবতই মেজাজ বিগড়ে যেতে পারে। কিন্তু তার জন্য সম্প্রতি দুই ভাই যা করেছেন, তা কল্পনারও অতীত। ভিড় ট্রেনের জেনারেল বগিতে উঠে জায়গা পাননি এই দুই ভাই। তাঁরা সিট নিয়ে তুমুল বচসায় জড়িয়ে পড়েন আরও কয়েকজন সহযাত্রীর সঙ্গে। এরপরই তাঁদের মাথায় খেলে যায় এক আজব প্ল্যান। ট্রেনে বোমা আছে, এমন গুজব ছড়িয়ে দেন দুই ভাই। বোমার কথা শুনে কিছু লোক ট্রেন থেকে নেমে যাবেন, আর সেই জায়গায় এই দুই ভাই বসবেন, এমনই পরিকল্পনা ছিল তাঁদের। তবে সিট তো জোটেইনি, উল্টে বর্তমানে পুলিশের জালে রয়েছেন ওই দুই ভাই। কারণ তাঁদের এ হেন পরিকল্পনার জেরে শুধু যে আতঙ্ক ছড়িয়েছে তাই নয়, ৪০ মিনিটেরও বেশি সময় দেরিতে চালু হয়েছে পরিষেবা।  

দীপক চৌহান, মেকানিকের কাজ করেন লুধিয়ানায়। ভাই অঙ্কিত যিনি নয়ডার কারখানায় কাজ করেন, তাঁর সঙ্গে আম্রপালি এক্সপ্রেসে চড়েছিলেন দীপক। অমৃতসর থেকে বিহারের কাটিহার যায় এই ট্রেন। বৃহস্পতিবার রাতে সেই ট্রেনে উঠেছিলেন দীপক এবং অঙ্কিত। ট্রেনে চড়ে দুই ভাইয়ের কেউই সিট পাননি। প্রায় ঘণ্টা চারেক পর ট্রেন যখন উত্তরপ্রদেশ এটাহ্‌- তে পৌঁছেছিল, তখন কয়েকজন সহযাত্রীর সঙ্গে ঝগড়াও হয় দুই ভাইয়ের। এরপরেই দীপক আর অঙ্কিত ঠিক করেন পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানাবেন যে ট্রেনে বোমা রয়েছে। তাতে ট্রেন ফাঁকা হয়ে যাবে। কারণ আতঙ্কে কিছু যাত্রী নিশ্চিত নেমে যাবেন। আর সেই সুযোগে সিট পেয়ে যাবেন তাঁরা। যেমন ভাবা তেমন কাজ। ট্রেনে বোমা থাকার খবর পুলিশকে জানিয়েও দেন উত্তরপ্রদেশের ঘাতামপুরের বাসিন্দা এই দুই ভাই। 

ট্রেনে বোমা রয়েছে এমন খবর পেয়ে রেল পুলিশের একাধিক দল আসে খোঁজাখুঁজি করতে। আসে দমকল বাহিনী এবং বম্ব স্কোয়াডও। কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছয় সমস্ত টিম। থামানো হয় ট্রেন। সব যাত্রীদের নেমে যাওয়ার কথা বলা হয়। প্রায় ৪০ মিনিট ধরে সমস্ত বগি ভালভাবে খুঁজে দেখা হয়। সন্দেহজনক কিছু খুঁজে না পাওয়ায় ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে অত পুলিশ দেখে নিজেদের ফোন বন্ধ করে দেন দীপক এবং অঙ্কিত। ভয় পেয়ে আর ট্রেনে না চড়ার সিদ্ধান্ত নেন দুই ভাই। ঠিক করেন কানপুরেই লুকিয়ে থাকবেন। এদিকে উড়ো ফোন পেয়ে এভাবে হেনস্থা হওয়ার পর জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। যে ফোন থেকে তাদের কাছে কল এসেছিল সেটি খোঁজার চেষ্টা চালান তদন্তকারীরা। ফোন বন্ধ থাকায় প্রথমে সাফল্য মেলেনি। তবে শুক্রবার সকালে ফোন চালু করতেই পুলিশ দুই ভাইকে খুঁজে পেয়ে যায় এবং গ্রেফতার করা হয় তাঁদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget