এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Health Update: ফুসফুসের সমস্যার জন্য মাঝে মাঝে বাইপ্যাপ নিতে হচ্ছে, বাড়িতেই চিকিৎসাধীন বুদ্ধদেব

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের উপরে।

কলকাতা: করোনা আক্রান্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। জানানো হয়েছে বাড়িতে থেকেই চিকিৎসা চলবে বুদ্ধদেব ভট্টাচার্যর।  চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী-ও। সকালের থেকে শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। 

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের উপরে।  সূত্রের খবর, ফুসফুসের সমস্যার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে নিতে হচ্ছে বাইপ্যাপ। 

সকালে রক্তের নমুনা সংগ্রহ করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আরও উন্নত চিকিৎসার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে চান চিকিৎসকরা। অন্যদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থা সন্তোষজনক। স্যালাইনের মাধ্যমে করোনার ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, খবর হাসপাতাল সূত্রে।

গতকাল থেকেই শারীরিক অবস্থা স্থিতিশীল তাঁর। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক ছিল। গতকাল সকালেই রক্তের নমুনা সংগ্রহ করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে চিকিৎসকরা বলেছিলেন, আরও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করতে চান। কারণ, করোনা আক্রান্ত রোগীর হঠাৎ করেই অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি তাঁকে যিনি দেখাশোনা করেন তিনিও করোনায় আক্রান্ত। 

অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থা সন্তোষজনক ছিল গতকাল। স্যালাইনের মাধ্যমে কাল থেকেই তাঁকে করোনার ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল। হাসপাতাল সূত্রে খবর, সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকও ছিল কাল থেকেই।

মঙ্গলবার, করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওইদিন  তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়। সংক্রমণ ধরা পড়ার পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে  শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল।  এরপরেই তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget