এক্সপ্লোর

Interim Budget 2024 Live : 'পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না'

Union Budget 2024 Live : দেশজুড়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্য়ে কি কোনও বিশেষ প্রকল্পের ঘোষণা করতে পারে মোদি সরকার? মূল্য়বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের কি সুরাহার পথ দেখাবে এই ভোট অন অ্য়াকাউন্ট?

Key Events
Budget 2024 India Budget 2024 Expectations Highlights Live Updates Interim Budget 2024 Live : 'পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না'
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Background

আজ অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024 )  পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman)।এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করছেন  তিনি। লোকসভা ভোটের বছরে, কর কাঠামোয় ছাড় দেবে মোদি সরকার? নজর সীতারমণের অন্তর্বর্তী বাজেটের দিকে। 

লোকসভা ভোটের বছরে, আজ নতুন সংসদ ভবনে প্রথমবার, অন্তর্বর্তী বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। আজ অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশের মধ্য়ে দিয়ে নজির স্থাপন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


কেন্দ্রের বিজেপি সরকারের দাবি, ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে ভারত। তাই, এই অন্তর্বর্তী বাজেট নিয়ে, মানুষের মনে প্রত্যাশার শেষ নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অন্তর্বর্তী বাজেটে দৃষ্টি আকর্ষণের জন্য কোনও ঘোষণা হবে না। তবে অন্তর্বর্তী বাজেট হলেও মোদি সরকার কর কাঠামোয় কিছু ছাড় দেয় কি না, তা নিয়ে কৌতুহলী মধ্য়বিত্ত চাকুরিজীবী মহল।

বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে মাত্র ৬.৩ শতাংশ আয়কর দিয়ে থাকেন। দেশের সবাইকে ধরলে আয়কর দেন জনসংখ্যার মাত্র ৪.৮ শতাংশ। এই সংখ্য়াটা বাড়াতে বর্তমান করদাতাদের ছাড় দিয়ে বাকিদের উৎসাহিত করার কোনও চেষ্টা মোদি সরকার করে কি না সেদিকেও নজর থাকবে সবার।

ভোট অন অ্য়াকাউন্টে সাধারণত কোনও বড় ঘোষণা করা হয় না। কিন্তু কখনও কখনও তার ব্য়তিক্রমও হয়। এক্ষেত্রে প্রশ্ন হল, ভোটের আগে কৃষকদের মন পেতে কি মোদি সরকার 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি' যোজনার টাকা বাড়াতে পারে? বর্তমানে দেশজুড়ে ১১ কোটি কৃষক ৬ হাজার টাকা বছরে পেয়ে থাকেন৷  পুরুষদের ক্ষেত্রে এই টাকা বাড়িয়ে কি ৯ হাজার টাকা করা হতে পারে? মহিলা ভোটারদের আরও বেশি করে কাছে টানতে কি বিজেপি সরকার ভোটের আগে মহিলা কৃষকদের টাকার অঙ্ক বাড়িয়ে ১২ হাজার করতে পারে? দেশজুড়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্য়ে কি কোনও বিশেষ প্রকল্পের ঘোষণা করতে পারে মোদি সরকার? মূল্য়বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের কি সুরাহার পথ দেখাবে এই ভোট অন অ্য়াকাউন্ট? বাজারে গতি আনতে চাহিদা বৃদ্ধির কি বিশেষ কোনও কৌশল নেবে কেন্দ্র? ভোট অন অ্য়াকাউন্টের পর অপেক্ষা করতে হবে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটের জন্য।


 

23:16 PM (IST)  •  01 Feb 2024

Budget Speech 2024: সরকার নতুন কর প্রকল্পের অধীনে আয়করের হার কমিয়েছে

সরকার নতুন কর প্রকল্পের অধীনে আয়করের হার কমিয়েছে। ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। কর্পোরেট ট্য়াক্স ৩০% থেকে কমে হয়েছে ২২%, অন্তর্বর্তী বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমত্রী নির্মলা সীতারামনের। 

22:15 PM (IST)  •  01 Feb 2024

Interim Budget 2024: অন্তর্বর্তী বাজেটে সারভাইক্য়াল ক্য়ানসার ভ্য়াকসিন দেওয়ার প্রতিশ্রুতি

সারভাইক্য়াল ক্য়ানসার ভ্য়াকসিন দেওয়ার প্রতিশ্রুতি। সারভাইক্য়াল ক্য়ান্সার রোধে, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের সারভাইক্য়াল ক্য়ানসার ভ্য়াকসিনেশন দেওয়ার ব্য়াপারে উৎসাহিত করবে এই সরকার। কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে একথা জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget