এক্সপ্লোর

Budget 2025: ভাঙলেন নিজেরই রেকর্ড, ৭৭ মিনিটে বাজেট পেশ নির্মলা সীতারমণের

Budget 2025 Update: দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী। টানা আটবার বাজেট পেশের রেকর্ড তাঁরই দখলে। আটবার আটরকম শাড়ি পরে তৈরি করেছেন নিজস্ব ব্র্যান্ড।

কলকাতা: টানা আটবার বাজেট পেশ করে যেমন রেকর্ড গড়েছেন নির্মলা সীতারমণ। তেমনই তাঁর বাজেট বক্তৃতাও রেকর্ড ভেঙেছে। ২০২০ সালে আড়াই ঘণ্টারও বেশি চলেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ। এবার ৭৭ মিনিটের জনমোহিনী বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ।

দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী। টানা আটবার বাজেট পেশের রেকর্ড তাঁরই দখলে। আটবার আটরকম শাড়ি পরে তৈরি করেছেন নিজস্ব ব্র্যান্ড। এর পাশাপাশি, দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডও নির্মলা সীতারমণের ঝুলিতে। ২০২৫ এবার তৃতীয় মোদি সরকারের ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেট পেশ করতে নির্মলা সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৭ মিনিট। ৭৭ মিনিটের ভাষণে মধ্যবিত্তের স্বস্তি বাড়িয়ে আয়করে বিপুল ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এর আগে, ২০১৯ ২০১৯ সালে দ্বিতীয় মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণের প্রথম বাজেট বক্তৃতার সময় ছিল ২ ঘণ্টা ১৭ মিনিট। হিন্দি, তামিল, উর্দু এবং সংস্কৃত, তাঁর বাজেট ভাষণ ছিল। নানা ভাষার সমাহার। ১৩৭ মিনিটের বক্তৃতায় একফোঁটা জলও খাননি নির্মলা। ২০২০-তে সব রেকর্ড ছাপিয়ে যান নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ চলেছিল ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে। অসুস্থ হয়ে পড়ায় বক্তৃতা কাটছাঁট করতে হয়। ২০২১ করোনাকালে ২০২১-এ প্রথমবার কাগজহীন বাজেট ভাষণ দেন নির্মলা সীতারমণ। লাল রঙের মখমলে মোড়া ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবলেট। সেবার নির্মলার বাজেট ভাষণ ছিল ১ ঘণ্টা ৪০ মিনিটের। ২০২২ সালে বাজেট পেশের দিন ১ ঘণ্টা ৩২ মিনিট ভাষণ দিয়েছিলেন নির্মলা। ২০২৩ সালে ১ ঘণ্টা ২৭ মিনিট বাজেট বক্তৃতা করেন নির্মলা। ২০২৪-এ লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করতে সবথেকে কম মাত্র ৫৬ মিনিট সময় নিয়েছিলেন। গত বছর লোকসভা ভোটের পর নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতার সময় ছিল ১ ঘণ্টা ২৫ মিনিট।                                                            

সবথেকে ছোট বাজেট বক্তৃতার রেকর্ড অবশ্য হিরুভাই মুলজিভাই প্যাটেলের। ১৯৭৭ সালে ইন্দিরা সরকারের পতনের পর মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে হিরুভাইয়ের বাজেট ভাষণ ছিল মাত্র ৮০০ শব্দের।

আরও পড়ুন: Madan Mitra: দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে : মদন মিত্র

সেরা শিরোনাম

Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget