এক্সপ্লোর

Uttarakhand Bus Accident:খাদে পড়ল বাস, উত্তরাখণ্ডে প্রাণ হারালেন ২ জন

Bus Fell Into Ditch: খাদে বাস পড়ে প্রাণ হারালেন ২ জন, জখম অন্তত ২২। উত্তরাখণ্ডের মুসৌরি-দেহরাদূন রোডে ঘটনাটি ঘটে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্যে সকলকে উদ্ধার করা গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

দেহরাদূন: খাদে বাস (Bus Fell Into Ditch) পড়ে প্রাণ হারালেন ২ জন (2 Died), জখম অন্তত ২২। উত্তরাখণ্ডের (Uttarakhand Accident) মুসৌরি-দেহরাদূন রোডে ঘটনাটি ঘটে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্যে সকলকে উদ্ধার করা গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু সপ্তাহান্তে এমন একটি ঘটনায় শোকের পরিবেশ এলাকায়। 

কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মুসৌরি-দেহরাদূন রোড দিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে খাদ পড়ে যায় বাসটি। খবর পেতেই আইটিবিপি-র পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং দমকলও উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে জানা যায়, দুই মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জখম প্রত্যেকেরই হাসপাতালে চিকিৎসা চলছে। প্রসঙ্গত, মার্চের শেষ দিকেই উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার থুলিগড় গ্রামেও বড়সড় দুর্ঘটনা ঘটে। সে বার বাসের তলায় চাপা পড়ে মারা যান ৫ পুণ্যার্থী। একটি ধর্মীয় মেলা থেকে ফিরছিলেন তাঁরা।

কী ঘটেছিল?
পুলিশ জানায়, নিহতদের তিন জন মহিলা। তা ছাড়া সাত জন আহতও হয়েছিলেন। নিহতরা উত্তরপ্রদেশের বদায়ুঁ এবং বাহরাইচ জেলার বাসিন্দা। ধর্মীয় মেলা উপলক্ষ্য়ে উত্তরাখণ্ডে চম্পাওয়াতে এসেছিলেন। বস্তুত ইন্দো-নেপাল সীমান্তে অবস্থিত মা পুর্ণাগিরি মন্দির ও সেই উপলক্ষ্যে মেলায় কাতারে কাতারে ভক্তের জমায়েত হয় প্রতি বছরই। পুলিশ জানায়, এই বারের দুর্ঘটনাটি ঘটেছিল মেলা প্রাঙ্গনের পার্কিং চত্বরে। বেসরকারি বাসের ড্রাইভার যখন ওই চত্বরে বাস পার্ক করছিলেন তখনই ঘটনাটি ঘটে। কোনও কারণে বাসটি থামার পরিবর্তে মেলাপ্রাঙ্গণের মধ্য়েই থাকা একটি খাড়াই অংশের দিকে এগিয়ে যায়। তখনই বাসের নিচে চাপা পড়ে মারা যান বহু পুণ্যার্থী। পুলিশের দাবি, ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছিল। এক জন পরে মারা যান। জখমদের দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। মুখ্য়মন্ত্রী পুষ্কর সিংহ ধামিও শোকপ্রকাশ করেন।  কিন্তু এত বড় মেলা ঘিরে পুলিশ-প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠেছিল তখনই। যদি চাপে পড়ে উত্তরাখণ্ড প্রশাসন আশ্বাস দেয়, সুরক্ষার ব্যবস্থা করা হবে। এদিনের ঘটনার পর ফের প্রশ্নের মুখে উত্তরাখণ্ডের নিরাপত্তা ব্যবস্থা।  মুসৌরি-দেহরাদূন রোড অত্য়ন্ত ব্য়বহৃত একটি সড়ক। সেখানে কি যথেষ্ট নজরদারি ছিল না? থাকলে কী ভাবে ঘটল দুর্ঘটনা? সাহায্য় পৌঁছতেও বা কতটা সময় লাগল? শোকের আবহে এখন নানা প্রশ্ন।

আরও পড়ুন:বাটলার, জয়সবাল, স্য়ামসনের অর্ধশতরানে ২০৩ বোর্ডে তুলল রাজস্থান

          

 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget