এক্সপ্লোর

CAA Rules: দেশজুড়ে কার্যকর হল CAA

CAA Rules in India: লোকসভা ভোটের আগে দেশজুড়ে কার্যকর হল CAA

কলকাতা: দেশজুড়ে কার্যকর হল CAA। লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act)। আজ থেকেই সিএএ বিধি কার্যকর। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে CAA-নিয়ে করা যাবে আবেদন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, CAA নিয়ে অনলাইনে আবেদন করতে হবে পোর্টালে। 

সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা কেন্দ্রের। ২০১৯-এর ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। তারপর করোনা পর্বে CAA কার্যকর করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী আগেই জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেও উঠে এসেছে এই বিষয়টি। আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে ৪ বছর পর কার্যকর CAA। 

২০১৪ সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ।  ২০১৯ সালে নির্বাচনী ইস্তেহারে CAA চালুর কথা বলেছিল BJP। ওই বছরই দ্বিতীয় বার ক্ষমতায় এসে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন করে, সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA পাস করায় মোদি সরকার। বিজেপির দাবি CAA নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে। যার মধ্যে অন্যতম, নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। 

বিজেপির যুক্তি, CAA চালুর ফলে,

  • নাগরিকত্বের আইনি বাধা দূর হবে
  • শরণার্থীদের একটি মর্যাদাপূর্ণ জীবন দেওয়া যাবে
  • শরণার্থীদের সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক পরিচয় রক্ষা করবে
  • নিশ্চিত করা যাবে শরণার্থীদের অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার মতো অধিকার

কেন এই আইন কার্যকর?

এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু,বৌদ্ধ, জৈন,শিখ,পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সে ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত।

কারা আবেদন করতে পারবেন? 

২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এদেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: পাখির চোখ লোকসভা নির্বাচন, পুজো দিয়ে, ক্রিকেট খেলে প্রচার শুরু কীর্তি আজাদের

সেরা শিরোনাম

Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget