এক্সপ্লোর

CAG Report: নজরদারি ও পরিকল্পনার অভাব, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ১৬০ কোটি শুধু অপচয়! বলছে CAG

HAL Expenditure: গত সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে ১৮তম পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSU) রিপোর্ট পেশ হয়।

নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত থেকে সড়ক নির্মাণ প্রকল্প, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ভূরি ভূরি। কেন্দ্রীয় সরকার কোথায়, কত টাকা খরচ করছে, তার হিসেব রাখে যে সংস্থা, সেই  কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার (CAG Report) রিপোর্টই বিশদ তথ্য উঠে এসেছে। সরকারচালিত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেড (HAL)-কেও কাঠগড়ায় তুলল CAG. HAL ১৬০ কোটি টাকা অপচয় করেছে বলে অভিযোগ। (HAL Expenditure)

গত সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে ১৮তম পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSU) রিপোর্ট পেশ হয়। তাতে বলা হয়, যুদ্ধবিমান, সাঁজোয়ায় ব্যবহৃত ইঞ্জিনের একরকম নকশা প্রথম অনুমোদিত হয়। কিন্তু তার জন্য যে উপাদান কাঁচামাল ব্যবহার করা হবে বলে ভাবা হয়েছিল, তা সময় মতো হাতে আসেনি। তাতে বার বার ইঞ্জিনের নকশা পরিবর্তন থেকে, সস্তার জিনিস কিনে টাকা নষ্ট করা হয় বলে দাবি করা হয়েছে।

কোন প্রকল্পে এই পরিমাণ টাকা নষ্ট হয়েছে, নির্দিষ্ট ভাবে তার উল্লেখ করেনি যদিও CAG. তবে ওই প্রকল্পকে Core Engine 1 বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যে উপাদান ব্যবহার করে প্রথমে ইঞ্জিন তৈরি করার কথা ভাবা হয়েছিল, সময়ের মধ্যে তা হাতে আসেনি। এর পর তুলনামূলক সস্তার, বিকল্প কাঁচামাল ব্যবহার করে একটি ইঞ্জিন তৈরি করা হয়।

আরও পড়ুন: CAG Report: ১ কিমি রাস্তা তৈরিতে খরচ ২৫০ কোটি, ৭.৫ লক্ষ কোটির দুর্নীতি! CAG রিপোর্ট ঘিরে প্রশ্নের মুখে কেন্দ্র

CAG জানিয়েছে, এর পর আবার সংস্থার বোর্ডের কাছে আবেদন জমা পড়ে। Core Engine 2 উৎপাদনের জন্য নতুন করে টাকা বরাদ্দ করতে বলা হয়। প্রথম বার যে কাঁচামাল ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছিল, সেটিই কেনার কথা বলা হয় আবার। বার বার এই সিদ্ধান্ত বদলে ১৫৯.২৩ কোটি টাকা অপচয় হয়। এই হিসেব ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত সময়সীমার।

সংসদে জমা পড়া রিপোর্টে বলা হয়েছে, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে  প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়িয়ে তুলতে, গ্যাস টার্বাইন ইঞ্জিনের নকশা তৈরি এবং ইঞ্জিন উৎপাদনের জন্য ৪৪১.৪১ কোটি টাকার বরাদ্দে অনুমোদন দেয় HAL.

এর ফলে, সেনাবাহিনীর বিমান, যুদ্ধবিমান, ড্রোন-সহ ছোট বিমানের ইঞ্জিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে ভেবেছিল HAL. মোট দুই পর্যায়ে ইঞ্জিনের নকশা এবং উৎপাদন হবে বলে ঠিক হয়। প্রথম পর্যায়ে নকশা তৈরি, তাতে সংশোধন ঘটানো হবে বলে সিদ্ধান্ত নেন সকলে। দ্বিতীয় পর্যায়টিকে রাখা হয় ইঞ্জিন উৎপাদন ও পরীক্ষামূলক প্রয়োগের জন্য। সবমিলিয়ে ১৮৫.৮৭ কোটি বরাদ্দ করা হয় ২০২১ সালের মার্চ মাসে।

CAG জানিয়েছে, কাজ শুরু হতে দেরি হয় যদিও। তবে গ্যাস টার্বাইন ইঞ্জিন তৈরির প্রথম পর্যায়ের কাজ ২০১৫ সালের ডিসেম্বরেই সম্পন্ন হয়ে গিয়েছিল। খরচ পড়েছিল ৫২.৮৭ কোটি টাকা। কিন্তু পরে দেখা যায় ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত প্রথমন পর্যায়ের কাজ জারি ছিল, যা নির্ধারিত সময়ের চেয়ে চার বছর বেশি। ২০১৯-’২০, ২০২১-’২২ সালে এর পর যে হিসেব দেয় HAL, তাতে ১৫৯.২৩ কোটি টাকার লোকসান দেখানো হয়।

HAL-এর তরফে দাবি করা হয়েছে, ইঞ্জিনের নকশা তৈরি এবং উৎপাদনের কাজ সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি বলেই অত টাকা নষ্ট হয়েছে। Core Engine 1 এবং Core Engine 2 তৈরির মাঝামাঝি সময়ে প্রযুক্তিগত ত্রুটিগুলিও নিরীক্ষণ করে দেখা হয়নি বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget