এক্সপ্লোর

'আমরা পাচ্ছি না, রেশনের চালডাল খাচ্ছে বড় বড় ইঁদুর’, কাঁদছে কুমোরটুলি

“...আমরা না বাঁচলে শিল্প ধ্বংস হয়ে যাবে।”

কলকাতা: চৈত্র, বৈশাখে এমনিতেই কাজ কম থাকে। তার ওপর এবার করোনা এসে সেই রুটিরুজিটাও কেড়ে নিয়েছে। কাজ না থাকায় টাকা দিতে পারছেন না মালিকরাও। এই অবস্থায় প্রায় না খেতে পেয়ে মরতে বসার মতো অবস্থা কুমোরটুলির পরিযায়ী শ্রমিকদের। পেশায় মৃৎশিল্পী হলেও কলকাতার পটুয়াপাড়ায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে অন্তত ১২০০ থেকে ১৩০০ জন শ্রমিক কাজ করেন। এঁরা প্রত্যেকেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। কুমোরটুলির কোনও কোনও ঘর আছে, যারা বারো মাসই তাঁদের কাজ দেয়। তবে বেশির ভাগই কাজ পায় মরশুম অনুযায়ী। আষাঢ়, শ্রাবণ থেকেই কাজ আসতে শুরু করে। পারিশ্রমিকও কিছুটা বাড়ে। তবে এবার সবটাই কার্যত অন্ধকারে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার বেশিরভাগ শিল্পীই বাড়ি ফিরে গিয়েছেন। কেউ হেঁটে, কেউ নিজের পয়সায় গাড়ি ভাড়া করে আবার কেউ গিয়েছেন মোটরসাইকেলে। কবে ফিরবেন কুমোরটুলিতে? বা আদৌ ফিরতে পারবেন কিনা, জানা নেই। কুমোরটুলি মৃৎশিল্পী কারিগর সমিতির সম্পাদক অখিল কুমার এবিপি আনন্দকে জানালেন তাঁদের অসহায় দিনযাপনের কথা।

ফোনে মৃৎশিল্পী বলেন, “লকডাউনে কাজ নেই। আর কাজ না করলে পয়সাও নেই। রেশনের যে চালডাল সরকার দিচ্ছে, তা আমরা পাচ্ছি না। সেগুলো খেয়ে নিচ্ছে বড় বড় সব  ইঁদুর।” তিনি আরও বলেন, “রাজ্যের সব জেলা থেকেই কমবেশি শ্রমিক কুমোরটুলিতে কাজ করতে আসেন। প্রতিবছর নিদেন পক্ষে ২৫ থেকে ৩০টা ঠাকুর বিদেশে যায়। সেগুলো আমরা বানিয়ে দিতাম। এবার করোনা এসে আমাদের পেটে লাথি মেরেছে। মালিকের কাছে কাজ না থাকলে তাঁরাও বা কোথা থেকে পয়সা দেবে।”

সরকারি কোনও সহায়তা পেয়েছেন?  এই প্রশ্নে অখিলবাবুর জবাব, “আমরা যে শিল্পী, তার কোনও স্বীকৃতিই আমাদের দেওয়া হয়নি। শারদোৎসবে কোটি কোটি মানুষ যুক্ত থাকে। তাঁদের অন্ন সংস্থান হয়। পুজো না হলে শুধু আমরাই নই, হিন্দু-মুসলমান সবাইয়েরই বিপদ হবে।” এবিপি আনন্দের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে তাঁর অনুরোধ, “এই সময়ে আমাদের সহায়তা করুন, বাঁচান। আমরা না বাঁচলে শিল্প ধ্বংস হয়ে যাবে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget