এক্সপ্লোর

প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় ও হেয়ার স্কুলে মিলল ডেঙ্গি-লার্ভা

কলকাতা: রাজ্যজুড়ে থাবা বসাচ্ছে ডেঙ্গি। তার মধ্যে এবার একই দিনে কলেজ স্ট্রিটের তিন জায়গায় পাওয়া গেল ডেঙ্গির মশার লার্ভা। তিনটিই শহরের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং হেয়ার স্কুল -- এই তিন অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গির মশার লার্ভা দেখে রীতিমতো ক্ষুব্ধ মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি বলেন, প্রেসিডেন্সিতে দু’বছর ট্রেনিং দেওয়া হয়েছে। তারপরও কেন পাওয়া যাবে! গত কয়েকদিন ধরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসনে চলছে পুর-অভিযান।  শুক্রবার সকালে পুর-আধিকারিকদের নিয়ে কলেজ স্ট্রিট চত্বরে অভিযান চালান মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। প্রথমে তিনি যান প্রেসিডেন্সিতে। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে ডেঙ্গির জীবাণি বাহক এডিস ইজিপ্টাই ছাড়াও অন্যান্য মশার লার্ভা মিলেছে। অতীন বলেন, কোথা থেকে কী মশার লার্ভা পেয়েছে, বলেছে। নোটিস করছি। প্রেসিডেন্সির উপাচার্য জানিয়েছেন, ক্যাম্পাসে যাতে মশা বংশবিস্তার না করতে পারে, সেজন্য অবিলম্বে ব্যবস্থা নেবেন তাঁরা। শুধু প্রেসিডেন্সি নয়। এদিন ডেঙ্গির মশার লার্ভা মিলেছে আরও দুই জায়গায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ ভবনের কাছে এবং হেয়ার স্কুল চত্বরে। নাম করা একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গির মশার বংশবিস্তার দেখে রীতিমতো ক্ষুব্ধ মেয়র পারিষদ স্বাস্থ্য। তাঁর দাবি, শহরের অভিজাত সমাজ এখনও ডেঙ্গি রোধ নিয়ে উদাসীন। তবে এ ব্যাপারে অতীন ঘোষের সঙ্গে একমত নন তাঁর দলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভারতীয় বিদ্যাভবন, লা মার্টিনিয়ার সহ শহরের একাধিক স্কুলে ইতিমধ্যে ডেঙ্গির মশার লার্ভা মিলেছে। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ও হেয়ার স্কুলে লার্ভা মেলার ঘটনা সেই উদ্বেগ আরও বাড়াচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget