এক্সপ্লোর

দমদমের গোরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু

কলকাতা: দমদমের গোরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমবন্ধ হয়ে দু’জনের মৃত্যু। রাত দেড়টা নাগাদ বাজারের ভিতরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন বাজার সংলগ্ন বহুতলের ব্যাঙ্কেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ হয় ব্যাঙ্কের এসি মেশিনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। সরস্বতী পুজো উপলক্ষ্যে বাজারে মজুত করা ছিল প্রচুর সামগ্রী। ছিল হোটেল বিয়েবাড়িতে সরবরাহের জন্য বিপুল পরিমান মাছও। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় দেড়শটির বেশি দোকান ও গুদামও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকল কর্মীরা বেশ সমস্যায় পড়েন। সম্পূর্ণ বাজার ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। দমদমের গোরাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজার সমিতির দিকে অভিযোগের আঙুল তুললেন ব্যবসায়ীরা। বাজারে অগ্নিনির্বাপণ ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা সমিতির তরফে করা হয়নি বলে দাবি করেছেন তাঁরা। পাশাপাশি, দেরি করে দমকলের ঘটনাস্থলে পৌঁছানো, জল ফুরিয়ে যাওয়ার মতো অভিযোগও করেছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকল পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ। বাজারের মধ্যে প্লাস্টিকের দোকানে আগুন লেগেছিল বলে জানিয়েছেন তিনি। ২০০৬ সালে এই বাজারে আগুন লেগেছিল। আবারও আগুন লাগায় এর পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। পাশাপাশি শর্ট সার্কিট থেকে আগুন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget