এক্সপ্লোর

নিজে হাতে কুর্তা বানিয়ে মোদিকে উপহার অগ্নিমিত্রার, ‘মাপ’ বললেন মমতারই এক ‘কাছের নেতা’

নরেন্দ্র মোদিকে কুর্তা উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়!

দীপক ঘোষ, কলকাতা: নরেন্দ্র মোদিকে কুর্তা উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়! প্রধানমন্ত্রীর বাসভবনে অক্ষয় কুমারের নেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদির এই স্বীকারোক্তির পর রাজনৈতিক মহলে এ নিয়ে কম জলঘোলা হয়নি। বিশেষ করে বামেরা, ‘মোদি-মমতা বন্ধুত্ব’ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধতে শুরু করেন। মহম্মদ সেলিমের মতো সিপিএম পলিটব্যুরো সদস্য ভোটপর্ব চলাকালীন নিয়ম করে মোদির বক্তব্য নিয়ে মমতাকে আক্রমণ শানাতেন। তাঁদের অনেকেরই প্রশ্ন ছিল, মোদির কুর্তার মাপ কী করে জানলেন মমতা?

এতদিন পর সেই প্রশ্নের উত্তর মিলল। সম্প্রতি জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদিকে ২টি কুর্তা উপহার দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রশ্ন, বাংলার এই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারই বা কার থেকে প্রধানমন্ত্রীর কুর্তার মাপ জানলেন? এই দুই ক্ষেত্রেই উত্তর একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদিকে কুর্তা পাঠানো এবং অগ্নিমিত্রারও তাঁকে একই রকম উপহার দেওয়ার নেপথ্যে যাবতীয় মুশকিল আসান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র।

নিজে হাতে কুর্তা বানিয়ে মোদিকে উপহার অগ্নিমিত্রার, ‘মাপ’ বললেন মমতারই এক ‘কাছের নেতা’

(তখনও তৃণমূলেই শোভন চট্টোপাধ্যায়)

শোভন চট্টোপাধ্যায় নরেন্দ্র মোদির কুর্তার মাপ জানেন। এখন প্রশ্ন, প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমানের ‘নিষ্ক্রিয়’ বিজেপি নেতা কীভাবে তা জোগাড় করলেন? সূত্রের খবর, নরেন্দ্র মোদিকে কুর্তা পাঠানোর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন তাঁর প্রিয় কাননকেই। খোঁজ খবর নিয়ে শোভন জানতে পারেন, মুম্বইয়ের এক টেলর নরেন্দ্র মোদির কুর্তার যাবতীয় সব কিছু জানেন এবং সেখান থেকেই তৈরি হয় তাঁর পোশাক। তারপর কী ধরনের কাপড় হবে, কেমন হবে রঙ, সব জানিয়ে দেওয়া হয় মুম্বইয়ের সেই টেলরকে। তারপরই কুর্তা তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেটি পৌঁছে যায় মোদির কাছে। এবার সেই টেলরেরই খোঁজ নিয়ে নরেন্দ্র মোদির জন্য পোশাক বানান অগ্নিমিত্রা। এক্ষেত্রেও তাঁকে একই রকমভাবে সাহায্য করেছেন কলকাতার প্রাক্তন মেয়রই। সূত্রের খবর, জন্মদিন উপলক্ষ্যে নরেন্দ্র মোদিকে নিজে হাতে সেই পোশাক তুলে দেন অগ্নিমিত্রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget