এক্সপ্লোর

নারদ মামলা:যা তথ্যপ্রমাণ রয়েছে, তা তদন্তের দাবি রাখে, কলকাতা হাইকোর্ট

কলকাতা:  নারদ মামলায় আদালতে যা তথ্যপ্রমাণ আছে, তা তদন্তের দাবি রাখে। মন্তব্য কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের মন্তব্যে নারদ-মামলায় সিবিআই তদন্তের সম্ভাবনা নিয়ে আইনজীবীদের একাংশে জল্পনা। শুক্রবার মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন, এটা আদালতগ্রাহ্য অপরাধ বলে মনে হয় না। ফুটেজে কোথাও টাকা চাওয়া হয়েছে বলে দেখা যায়নি। পাল্টা তহেলকাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি বলেন, বঙ্গারু লক্ষ্মণের বিরুদ্ধে মামলাতেও টাকা চাওয়া হয়নি। তাও সেটা ঘুষ সংক্রান্ত মামলা। প্রধান বিচারপতি নিশীথা মাত্রে আরও বলেন, আদালতের হাতে থাকা তথ্যপ্রমাণের ভিত্তিতে অনুসন্ধান বা তদন্ত হতেই পারে। এখন প্রশ্ন, তদন্ত কে করবে? যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য পুলিশ সঠিক সংস্থা নয়। সেক্ষেত্রে নিরপেক্ষ ও স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত প্রয়োজন। দুর্ভাগ্যের বিষয়, এ রাজ্য বা অন্যান্য রাজ্যেও এ ধরনের অভিযোগ উঠলে, সাধারণত শাসকের হয়ে কাজ করে পুলিশ। আদালতের এই মন্তব্যে নারদ-মামলায় সিবিআই তদন্তের সম্ভাবনা নিয়ে আইনজীবী মহলে জোর জল্পনা। এদিনের শুনানিতে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করে বলেন, টাকা নেওয়ার ফুটেজ জনমানসে প্রভাব ফেলতে পারে বলে মনে হয় না। যাঁদের এই ফুটেজে দেখা গিয়েছে, তাঁরা সবাই মানুষের রায় নিয়ে ফেরত এসেছেন। অথচ এমন দু’জন হেরে গিয়েছেন, যাঁদের ফুটেজে দেখা যায়নি। এরপর অভিযুক্তপক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। একটি রাজনৈতিক দল এই ফুটেজ সামনে এনেছিল। এটা তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্মানহানির চক্রান্ত। হতেও পারে এটা ঘুষ নয়, অনুদান মাত্র। পাল্টা প্রধান বিচারপতি বলেন, অনুদান হলেও তা নেওয়ার কিছু নিয়ম রয়েছে।বৃহস্পতিবার, নারদ মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget