এক্সপ্লোর

Majherhat Bridge: দ্বিতীয় হুগলি সেতুর আদলে বসানো হচ্ছে কেবল, ডিসেম্বরের শুরুতেই খুলে দেওয়া হতে পারে মাঝেরহাট ব্রিজ

মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। যাবতীয় পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে। সাড়ে ৬০০ মিটার লিঙ্ক গোটা ব্রিজের। পূর্ত দফতর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সঙ্কেত মিললেই রাজ্যের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হবে ব্রিজ।

কলকাতা: নতুন বছরের আগেই কি খুলবে মাঝেরহাট ব্রিজ? কাটবে দুর্ভোগ? পূর্ত দফতর সূত্রে খবর, ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে দেওয়া হতে পারে ব্রিজ। আপাতত চলছে লোড টেস্ট, কেবল ফিক্সিং-এর কাজ। ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ!কাজ মোটামুটি শেষের দিকে। খবর পূর্ত দফতর সূত্রে। সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে আপাতত চলছে লোড টেস্ট। পূর্ত দফতর সূত্রে খবর, নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন। পূর্ত দফতরের তরফে আরও জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আনা ৮৪টি বিশেষ কেবল। ইতিমধ্যেই শুরু হয়েছে কেবল ফিক্সিংয়ের কাজ। গাড়ি চলাচলের সময় কেবলে ৬ মিলিমিটারের কম সংকোচন-প্রসারণ হওয়ার কথা। সেই বিষয়টিও পরীক্ষা করে দেখা হচ্ছে। মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। যাবতীয় পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে। সাড়ে ৬০০ মিটার লিঙ্ক গোটা ব্রিজের। পূর্ত দফতর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সঙ্কেত মিললেই রাজ্যের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হবে ব্রিজ। ২০১৮-র দুর্গা পুজোর আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয় কয়েকজনের। ব্রিজ ভাঙার জেরে দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ-পশ্চিম কলকাতার সঙ্গে মূল কলকাতার যোগাযোগ ভেঙে পড়ে। ২ বছর পরও সেই দুর্ভোগে ছেদ পড়েনি। ব্রিজ ভেঙে পড়ার পরপরই বলা হয়, ১ বছরের মধ্যে ব্রিজ সারিয়ে তোলা হবে। কিন্তু বারবার রেল-রাজ্য সংঘাত ও পরে লকডাউনে কাজ থমকে যায়। কালীপুজোর আগে ব্রিজ চালুর কথা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। বছর শেষের আগে দুর্ভোগ মিটবে তো? প্রশ্ন নিত্যযাত্রীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget