এক্সপ্লোর

India Canada Relations: ঢের আগেই জানানো হয়েছিল ভারতকে, দাবি ট্রুডোর, দিল্লির সহযোগিতা কাম্য, বিচ্ছিন্নতাকামীর মৃত্যুতে বলল আমেরিকা

Justin Trudeau: ওট্টাওয়াতে সাংবাদিক বৈঠকে শুক্রবার ফের ভারতের দিকে আঙুল তুলেছেন ট্রুডো।

নয়াদিল্লি: খালিস্তানপন্থী শিখ নেতার মৃত্যুকে ঘিরে টানাপোড়েন অব্যাহত দুই দেশের মধ্যে। সেই আবহে আবারও ভারতের দিকে আঙুল তুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তাঁর দাবি, ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানি নেতার মৃত্যুতে ভারতের যুক্ত থাকার অভিযোগের যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, তা ঢের আগেই জানানো হয়েছিল দিল্লিকে। সেই নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল। (India Canada Relations)

ওট্টাওয়াতে সাংবাদিক বৈঠকে শুক্রবার ফের ভারতের দিকে আঙুল তুলেছেন ট্রুডো। তাঁর বক্তব্য, "ভারতের বিরুদ্ধে অভিযোগের যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, তা সোমবার নয়, অনেক সপ্তাহ আগেই জানানো হয়েছিল। ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করতে চাই আমরা। আমাদের আশা, ভারতের তরফে ইতিবাচক সাড়া মিলবে এবং এই গুরুতর অভিযোগের শিকড় পর্যন্ত পৌঁছতে পারব আমরা।" এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।

খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জরের মৃত্যুতে ভারতের হাত রয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেন ট্রুডো। দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে জানান, ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্টরা কানাডার মাটিতে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। কানাডার সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে তাতে, লঙ্ঘিত হচ্ছে নিরাপত্তা। যদিও ভারতের দাবি, কানাডাই ভারতবিরোধী কার্যকলাপে মদত জোগাচ্ছে। নিরাপদ আশ্রয় দিচ্ছে বিচ্ছিন্নতাকামীদের। 

আরও পড়ুন: উস্কানি দিচ্ছে না কানাডা, সহযোগিতা চায়...বললেন ট্রুডো

দুই দেশের মধ্যেকার এই সংঘাত উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলেরও। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো দেশ খোলাখুলিই তা জানিয়েছে। কানাডার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে তারা। তদন্তে ভারতের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেছেন দেশের আধিকারিকরা। 

আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, "এখানে দায়বদ্ধ আচরণ আশা করছি আমি। তদন্ত সঠিক পথে এগনো উচিত এবং সত্য সামনে আসা উচিত। আশা করি, আমাদের ভারতীয় বন্ধুরা তদন্তে সহযোগিতা করবেন। আন্তর্জাতিক অবদমনের অভিযোগ অত্যন্ত গুরুতর। আন্তর্জাতিক ভূরাজনীতির শৃঙ্খল ধরে রাখতেই কোনও দেশের এমন কার্যে লিপ্ত হওয়া কাম্য নয়।"

ব্লিঙ্কেন আরও বলেন, "কানাডার সহকর্মীদের সঙ্গে কথআ বলছি আমরা। শুধুমাত্র শলা-পরামর্শ না, বিষয়টিতে ওঁদের সহযোগিতা করছি আমরা। এ ব্যাপারে ভারতের সহযোগিতা প্রয়োজন।" এর আগে, হোয়াইট হাউসের তরফেও বিবৃতি দিয়ে তদন্তে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছিল। কিন্তু ব্লিঙ্কেনের মতো শীর্ষ আধিকারিক মুখ খোলায়, আমেরিকার এই অবস্থানকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন কূটনীতিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget