এক্সপ্লোর

Quetta Blast: গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান, কমপক্ষে ১০ জনের মৃত্যু, নেপথ্যে কি বিদ্রোহী সংগঠন?

Balochistan Blast: মঙ্গলবার দুপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে কোয়েট্টা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কোয়েট্টায় গাড়িতে তীব্র বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু।
  • ঘটনাস্থলে প্রায় ৪০ জন আহত, স্থানীয় হাসপাতালগুলিতে জরুরি অবস্থা।
  • বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু, দায় স্বীকার করেনি কেউ।

কোয়েট্টা: ফের তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। কোয়েট্টায় তীব্র শব্দে গাড়ি বিস্ফোরণ ঘটল। এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন। কোয়েট্টায় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি সদর দফতরের কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। (Quetta Blast)

মঙ্গলবার দুপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে কোয়েট্টা। সিসিটিভি ক্যামেরায় যে দৃশ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে পর পরা গাড়ি, মোটর সাইকেল ছুটে যাচ্ছে। সেই সময় হঠাৎই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে একটি গাড়িতে। আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারিদিক। পিছনের একটি গাড়িও সেই আগুনে গ্রাসে চলে যায়। ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না চারপাশের। শুধুমাত্র চিৎকার, হাহাকার শোনা যাচ্ছিল। (Balochistan Blast)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এত জোরাল বিস্ফোরণ হয় যে মডেল টাউনেও তীব্র শব্দ শোনা যায়। ওই এলাকা এবং আশেপাশের এলাকার বাড়িগুলির কাচ ঝনঝন করে ভেঙে পড়ে। শুধু তাই নয়, বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা যায় বলে খবর। উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। বিস্ফোরণস্থল এবং সংলগ্ন এলাকা খালি করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

কোয়েট্টার সিনিয়র পুলিশ সুপার মহম্মদ বালোচ জানিয়েছেন, যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার মধ্যে বিস্ফোরক রাখা ছিল। গাড়িটি মডেল টাউন থেকে হালি রোডের দিকে বাঁক নেয়। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিললেও, হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত কোনও সংস্থা বিস্ফোরণের দায় স্বীকার করেনি যদিও। তবে এর নেপথ্যে বালুচিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠনের হাত দেখছেন অনেকে। কারণ চলতি বছরের গোড়া থেকে এখনও পর্যন্ত বার বার নাশকতার সাক্ষী হয়েছে বালুচিস্তান। এদিন ফের তার পুনরাবৃত্তি হল।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget