এক্সপ্লোর

সিবিএসই, আইএসসি-র বাতিল পরীক্ষার মূল্যায়ন কীভাবে? জবাব তলব সুপ্রিম কোর্টের

এদিন শুনানিতে দুই বোর্ড মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানাতে আরও সময় চাইল

নয়াদিল্লি: করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি। সিবিএসই, আইএসসি ক্লাস টুয়েলভের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে খুশি সুপ্রিম কোর্ট। সিবিএসই, আইএসসি-র বাতিল পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে তা জানতে চাইল দেশের শীর্ষ আদালত। আজ, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিন শুনানিতে দুই বোর্ড মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানাতে আরও সময় চাইল। তার জেরে পিছিয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর।

করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। একই পথে হেঁটে দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেনর তথা সিআইএসসিই। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই বোর্ডের তরফে। কিন্তু তখন প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা। দেশের কোভিড পরিস্থিতি বিচার করে দ্বাদশের পরীক্ষাও বাতিল করারই সিদ্ধান্তই নেওয়া হয়  কেন্দ্রের তরফে।

গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র।  মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। এরপর ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, সেই সময় বলা হয় দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু বাতিল হয়ে যায় দুই বোর্ডের দুই পরীক্ষাই। 

উল্লেখ্য, আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। ওই মামলায় তিনি বলেছেন কোভিড পরিস্থিতিতে আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এর পাশাপাশি আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীদের অভিভাবকরাও আদালতের দ্বারস্থ হন। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের আবেদন জানান তাঁরা। এর আগে গত ২৮ মে এবং ৩১ মে পিছিয়ে যায় শুনানি। সোমবারের শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নেন।

এরপরই চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, এবারের সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করা হচ্ছে। নরেন্দ্র মোদি এই প্রসঙ্গে জানান, 'পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।' মাঝে অবশ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তরফেই অবস্থার উন্নতিতে দ্বাদশের পরীক্ষাগুলো করার পক্ষে সওয়াল করা হয়েছিল।

ওই বৈঠকের পর দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি এটাও বলা হয়েছে, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। আর এই ঘোষণার পরই আইএসসি পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে সংশ্লিষ্ট বোর্ড। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানায়, নম্বর বিভাজন ইত্যাদি পদ্ধতির দিকটি স্থির হবে তা দ্রুতই ঘোষণা করা হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget