এক্সপ্লোর

Agnipath: ‘অগ্নিপথ’ ইস্যুতে তোলপাড় দেশ, আশঙ্কায় সব রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের

অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের কাছে কেন্দ্রের বার্তা পৌঁছানো হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে সতর্কবার্তা।

নয়াদিল্লি:অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। ‘স্টেশন, জাতীয় সড়ক-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা’ আপাতত বিক্ষোভ চলার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র। অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের কাছে কেন্দ্রের বার্তা পৌঁছানো হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে সতর্কবার্তা।

অগ্নিপথ বিরোধিতায় ছাত্র সংগঠনের ডাকা ভারত বন্‍‍ধে অশান্ত বিহারের জেহানাবাদ। বাস-ট্রাকে আগুন, পাথরবৃষ্টি। অগ্নিগর্ভ তারেগানা, গাড়িতে আগুন, স্টেশনে বিক্ষোভ।জেহানাবাদ, পাটনা, মুঙ্গেরের পরিস্থিতিও অগ্নিগর্ভ। রোহতাসের বিক্রমগঞ্জ ও নৌখায় আগুন, বিক্রমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। আহত এক পুলিশ কর্মী। নৌখায় সরকারি গাড়িতে পাথরবৃষ্টি।

১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ: পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহর্ষ এলাকায় বন‍্‍ধের জেরে রাস্তাঘাট শুনশান। সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। অশান্তির আশঙ্কায় দানাপুর স্টেশনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছে কিনা খতিয়ে দেখছে বিহার পুলিশ। 

১৩টি রাজ্যে হিংসা: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। উত্তরপ্রদেশের জৌনপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় পুলিশের গাড়িতেও। শিকরারা থানা এলাকার লালাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। কুশীনগরের পডরোনা স্টেশনে রেল অবরোধ করে তারা। আটকে পড়ে গোমতীনগর-ছাপরা এক্সপ্রেস। দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভ-অশান্তির জেরে উত্তরপ্রদেশের ৪ জেলায় ৬টি এফআইআর দায়ের হয়েছে। এ পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও: শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে অভিনব প্রতিবাদ। সকালে প্রায় আধঘণ্টা অবরোধ করে রেললাইনে ডন বৈঠক বিক্ষোভকারীরা। অবরোধের জেরে কিছুক্ষণ আপ ও ডাউন লাইনে আটকে পড়ে একাধিক ট্রেন।

অন্যদিকে পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget